আইফোন ও ম্যাকের ডিভাইসে গুগলকে ডিফল্ট (প্রধান) সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে অ্যাপল। এছাড়া আর কোনো ভালো উপায় নেই বলে সাক্ষ্য দিয়েছেন অ্যাপলের শীর্ষ এক কর্মকর্তা। গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিষয়ক আইন লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে সম্প্রতি এ সাক্ষ্য আসে।
ওয়াশিংটনের আদালতে অ্যাপল সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউয়ের সাক্ষ্য উদ্ধৃত করে এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে সার্চ করার জন্য গুগলের চেয়ে ভালো পরিষেবা নেই। যখন গুগল ব্যবহার শুরু হয়, তখন আর কোনো টেকসই বিকল্প খুঁজে পায়নি অ্যাপল। অন্য কোনো মাধ্যমের কথা বিবেচনাও করা হয়নি।
গুগলের বিরুদ্ধে মামলা করার কারণ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, প্রযুক্তি খাতে প্রতিযোগিতা কমাতে অ্যাপল, ভেরিজন ও অন্যান্য কোম্পানিকে অর্থ দেয় গুগল। ব্যবহারকারী যাতে ডিভাইস খুলেই সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে পায় এই উদ্দেশ্য থেকে গুগল ওই অর্থ ব্যয় করে।
২০০২ সালে অ্যাপলের সাফারি ব্রাউজারে গুগলকে সার্চ ইঞ্জিন হিসেবে প্রথম ব্যবহার করা হয়। এরপর থেকে এই চুক্তি অনেকবার বাড়ানো হয়। কিউয়ের মতে, গুগলের ওপর বিচার বিভাগের মামলার পর ২০২১ সালে চুক্তিটি সর্বশেষ বাড়ানো হয়।
গুগলের দাবি, বাজারে আধিপত্য বিস্তার করার কারণ হল অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় গুগলেই সেরা। আর ব্যবহারকারীরা চাইলেই কিছু ক্লিকের মাধ্যমে অন্য সার্চ সার্চ ইঞ্জিনে সুইচ করতে পারবে।
উইন্ডোজের ওপর মাইক্রোসফটের আধিপত্য নিয়ে চাঞ্চল্যকর মামলার ২৫ বছর পর, এটিই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সবচেয়ে বড় মামলা। ২০২০ সালে ট্রাম্প সরকারে আমলে এই মামলাটি প্রথম দায়ের করা হয় এবং ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে ১২ সেপ্টেম্বর বিচারকাজ শুরু হয়।

যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
১৮ ঘণ্টা আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
২০ ঘণ্টা আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
২০ ঘণ্টা আগে
বিদেশে তৈরি নতুন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই রোবটগুলো জাতীয় নিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে। এ কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। এ ধরনের রোবটের অধিকাংশই চীনে তৈরি হয়।
২০ ঘণ্টা আগে