ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।
জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করে কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন। ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মুডের নিরীক্ষা করা যাবে। এ ছাড়া বিভিন্ন ড্রেসআপ কার্ড ব্যবহার করে নতুন নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। বৈশ্বিকভাবে ইমো ব্যবহারকারীরা অ্যাভাটার লাইক দেওয়ার পাশাপাশি ডুয়েট অ্যাভাটারও তৈরি করতে পারবেন।
ভার্চুয়াল সোশ্যাল ইন্টার-অ্যাকশনের সময় ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরার মাধ্যমে অ্যাভাটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এআইয়ের মাধ্যমে তৈরি অ্যাভাটার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আসল ছবিও প্রতিস্থাপন করা যাবে। ফলে ব্যবহারকারীরা গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। ফিচারটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
নতুন ইমো অ্যাভাটার ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এ ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদেরও উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন। এগুলোর মাধ্যমে তাঁরা তাঁদের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন। বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমো ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই মজার
ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে এই নতুন ইমো অ্যাভাটার ফিচারটি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ব্যবহারকারীরা ইমো অ্যাভাটার ফিচারটি পছন্দ করবেন।’ সহজেই ইমো ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ ফিচার ব্যবহার করা যাবে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১০ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে