Ajker Patrika

টেলিস্কোপের তথ্য অনুবাদ করবে এআই

ফয়সল আবদুল্লাহ
টেলিস্কোপের তথ্য অনুবাদ করবে এআই

চীনা বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা বিভিন্ন টেলিস্কোপ থেকে পাওয়া নক্ষত্রের তথ্য একসঙ্গে বুঝতে এবং বিশ্লেষণ করতে পারে। স্পেকক্লিপ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গবেষকেরা বলছেন টেলিস্কোপের অনুবাদক।

নক্ষত্রের আলো বিশ্লেষণ করলে তার তাপমাত্রা, নক্ষত্রটির উপাদান, সেটির গঠন এবং মাধ্যাকর্ষণ কেমন—এসব জানা যায়। তথ্যগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা মিল্কিওয়ে গ্যালাক্সির ইতিহাসও বুঝতে পারেন।

কিন্তু সমস্যা হলো, এই মডেলে একেক টেলিস্কোপ একেক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে। যেমন চীনের লামোস্ট এবং ইউরোপের গাইয়ার ডেটা সরাসরি মিলিয়ে দেখা কঠিন।

এই ধরনের সমস্যার সমাধান করতে চীনা বিজ্ঞান একাডেমির ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিস এবং ইউনিভার্সিটি অব চায়নিজ একাডেমি অব সায়েন্সসহ বেশ কয়েকটি সংস্থার গবেষকেরা একসঙ্গে নতুন এই এআই তৈরি করেন।

ইউসিএএসের গবেষক হুয়াং ইয়াং বলেন, স্পেকক্লিপ বিভিন্ন টেলিস্কোপের তথ্যকে একটি সাধারণ ফরম্যাটে নিয়ে আসে, যাতে সহজে তথ্য বিশ্লেষণ করা যায়।

এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল’ জার্নালে। এতে বলা হয়, এই এআই একসঙ্গে নক্ষত্রের বৈশিষ্ট্য বের করা, মিল খোঁজা, এমনকি অদ্ভুত বা বিরল মহাজাগতিক বস্তুও শনাক্ত করতে পারবে।

সূত্র: সিএমজি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত