আমাদের জীবনযাত্রার প্রায় পুরোটাই হয়ে উঠেছে যন্ত্রনির্ভর। এরই পথ ধরে আমাদের চিরপরিচিত হাতঘড়িটিতেও এসেছে পরিবর্তন। অসাধারণ আর অবিশ্বাস্য সব ফিচারে সমৃদ্ধ হয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে স্মার্ট ওয়াচ নামে। রোজার এক মাস নির্ভুল সময় খুব জরুরি। স্মার্টওয়াচগুলোতে নির্ভুলভাবে সময় দেখানোর পাশাপাশি অ্যালার্ম, স্টপওয়াচ ও টাইমারের সুবিধা আছে। তবে এই ঘড়ির সব মডেলে স্পিকার না-ও থাকতে পারে, যদিও সেগুলো ভাইব্রেটের মাধ্যমে সময় জানিয়ে দেয়। সময় দেখানো ছাড়া স্মার্ট ওয়াচের যে ফিচারের জন্য জনপ্রিয়তা বেশি তা হলো, এর ফিটনেস ট্র্যাকিং-সুবিধা।
এই চমৎকার ডিভাইসগুলোতে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ও সেন্সর থাকে, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক। রোজার দিনগুলোতে হাঁটার পরিমাণ, অক্সিজেনের মাত্রা, রোজা রেখে প্রেশারে সমস্যা ইত্যাদি হলে জানান দেবে স্মার্টওয়াচ।
এই ডিভাইসগুলোতে থাকা ব্লাড প্রেশার মনিটর রক্তচাপ পর্যবেক্ষণে রাখতে সাহায্য করে। সঙ্গে রক্তচাপের পুরোনো চার্টও সংরক্ষণ করে। এ ছাড়া শরীরচর্চার ও যোগাসনের রেকর্ড সংরক্ষিত রাখতে পারে এগুলো। হার্ট রেট মনিটরিং সুবিধা রোজার দিনগুলোতে হৃদ্রোগ আক্রান্ত মুসল্লিদের জন্য হতে পারে সহায়ক। সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম।
তাই অনেক স্মার্ট ওয়াচেই এখন স্লিপ মনিটর ফিচারটি থাকে। এটি প্রতিদিনের ঘুমের রেকর্ড সংরক্ষণ করাসহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এই ডিভাইসে কোরআন তিলাওয়াত, নানা রকম দোয়া শোনা যাবে। ফোন থেকে পছন্দের নিয়ত বা নিয়মও খুঁজে নেওয়া যাবে। এমনকি ওয়াই-ফাইয়ের সংযোগ থাকলে ফোন ছাড়াও সরাসরি ডিভাইস থেকেই এসব
শোনা যাবে।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে