
নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৬ প্রকাশের পরই নতুন বিতর্কে জড়িয়েছে অ্যাপল। ব্যবহারকারীদের অভিযোগ, এই নতুন আপডেট ইনস্টল করার পর থেকেই আইফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। নতুন ফিচারগুলো নিয়েও দেখা দিয়েছে অসন্তোষ।
আপডেটটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এই সমস্যা দেখা দিতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে এক্সে (পূর্বের টুইটার) ব্যবহারকারীরা ব্যাপকভাবে তাঁদের অভিযোগ প্রকাশ করছেন।
যা বলছেন ব্যবহারকারীরা
একজন ব্যবহারকারী জানিয়েছেন, আপডেট দেওয়ার পর তাঁর আইফোনের চার্জ ১০০ শতাংশ থেকে ৭৯ শতাংশে নেমে আসে মাত্র এক ঘণ্টার মধ্যেই। আরেকজন লিখেছেন, ‘আমার ব্যাটারির স্বাস্থ্য এখন ৮০ শতাংশে নেমে গেছে, আপডেট ইনস্টল করার পর থেকেই।’
তৃতীয় আরেক ব্যবহারকারী জানান, সকালে সাধারণ সময়ের চেয়ে অনেক কম ব্যবহারের পরও তাঁর ফোনের চার্জ অর্ধেকে নেমে এসেছে।
শুধু ব্যাটারি নয়, আইওএস ২৬-এর স্টেবল সংস্করণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, এটি কিছুটা ত্রুটিযুক্ত এবং অ্যানিমেশন রেন্ডার করতেও সময় নেয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদক জানিয়েছেন, ফোনে পছন্দের থিমে ফিরে আসতেও কিছুটা সময় নিচ্ছে আপডেট করা সংস্করণটি।
এ বিষয়ে আগেই অ্যাপল এক সহায়তা নথিতে জানিয়েছে, বড় কোনো আপডেট দেওয়ার পর ব্যাটারির স্থায়িত্ব ও তাপমাত্রার ওপর সাময়িক প্রভাব পড়া ‘স্বাভাবিক’।
নথিতে বলা হয়েছে, ‘আপনি যখন একটি বড় আপডেট ইনস্টল করবেন, তখন আপডেটের পরবর্তী সময়ে ব্যাটারির স্থায়িত্ব ও তাপমাত্রা সংক্রান্ত কিছু পরিবর্তন লক্ষ করতে পারেন। এটি একটি সাময়িক প্রক্রিয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে যাবে।’
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও সিনেট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী এক দশকের মধ্যে পৃথিবীর ৮৩০ কোটি মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে—প্রযুক্তি খাতেরই একদল বিশেষজ্ঞের এমন চরম সতর্কবার্তায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে এই ভয়ংকর পূর্বাভাস কতটা বিজ্ঞানসম্মত আর কতটা অনুমাননির্ভর, তা নিয়ে প্রযুক্তিবিদ, কম্পিউটার বিজ্ঞানী...
১৬ ঘণ্টা আগে
রাস্তায় অপরিচিত নারীর সঙ্গে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের বিরুদ্ধে। এতে জনসমক্ষে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১ দিন আগে
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সদস্য দেশগুলোতে শিশুদের সুস্থতা বাড়ানো এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংঘটি।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
৩ দিন আগে