
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ও নতুন নতুন প্রযুক্তিগত সেবাকে আমরা সব সময় আমন্ত্রণ জানাই। যদি তা নাগরিকদের কল্যাণার্থে এবং গ্রাহকদের সাধ্য সামর্থ্য ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে করা হয়। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তা অক্ষুণ্ন থাকে। পরিসংখ্যানে বাংলাদেশে ১৩ কোটি ২০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী হলেও বাস্তবতা অনেক কম। অর্থাৎ বিভিন্ন পরিসংখ্যান মতে, দেশে এখনো ৫০ শতাংশ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে। ইন্টারনেট ব্যবহারে একটি বৈষম্য বিদ্যমান রয়েছে।’
এই বৈষম্য নিরসনে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন চিঠিতে কিছু প্রস্তাব তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে, সামাজিক ও পারিপার্শ্বিক বিশেষ করে গ্রাহকের সাধ্য-সামর্থ্য বিবেচনা নিয়ে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণ করা। প্রতিটি সংযোগ থেকে ইন্টারনেট শেয়ারিং অর্থাৎ গ্রাহক থেকে গ্রাহক কতজন হবে বা কি পরিমাণ হবে—তা সুস্পষ্টভাবে উল্লেখ করা। নাগরিকের ডেটা সুরক্ষায় কি ব্যবস্থা বিদ্যমান থাকবে—তা জনস্বার্থে জাতীয়ভাবে কমিশন ও স্টার্লিং স্যাটেলাইট কোম্পানিকে ঘোষণা দেওয়া ইত্যাদি।
চিঠিতে বলা হয়, ‘নীতিমালায় চাহিদা মাত্র গ্রাহকের তথ্যে সরকারি গোয়েন্দা সংস্থা এবং কমিশনকে প্রবেশ অধিকার চাওয়া হয়েছে যা সম্পূর্ণভাবেই সংবিধান পরিপন্থী বলে আমরা মনে করি। তবে রাষ্ট্র ও আইনশৃঙ্খলার স্বার্থে কেবলমাত্র আদালতের নির্দেশে কারও ব্যক্তিগত তথ্য নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী বা বিটিআরসি, অন্যথায় নয়। আমাদের দেশীয় নিয়ম-নীতি ও উদ্যোক্তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি সামনে রেখে নীতিমালা প্রণয়ন করা হোক। আবার এটিও লক্ষ্য রাখতে হবে এই নীতিমালায় বেশ কিছু প্রতিবন্ধকতা ইতিমধ্যে বিদ্যমান রয়েছে, যার ফলে স্যাটেলাইট ভিত্তিক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারাতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আমরা মনে করি, নীতিমালা সংশোধন প্রয়োজন রয়েছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে