
ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য এখন থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে লগইন করতে হবে না। এর ফলে কোনো অ্যাকাউন্ট ছাড়াই খুব সহজেই গুগলের মতো চ্যাটজিপিটিতে কোনো তথ্য সার্চ করা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির ওয়েবসাইট থেকে সবাই এখন সরাসরি চ্যাটজিপিটি সার্চ ব্যবহার করতে পারবে। এ জন্য সাইন আপের প্রয়োজন নেই।
এই পদক্ষেপটি ব্যবহারকারীদের সার্চ করার পদ্ধতিটি আরও সহজ করে তুলেছে। এর ফলে গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে আরও কঠোর প্রতিযোগিতা করবে। দীর্ঘদিন ধরে অনলাইন সার্চ মার্কেটের আধিপত্য বিস্তার করে আসছে গুগল।
চ্যাটজিপিটি সার্চ কী
গত বছরের অক্টোবরে চালু হওয়া চ্যাটজিপিটির সার্চ ফিচারটি সাধারণ চ্যাটবট থেকে আলাদা। কারণ এটি সরাসরি আপডেট হওয়া তথ্য সরবরাহ করে।
যেখানে সাধারণ চ্যাটজিপিটি মডেল একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশিক্ষিত ডেটা সেটের তথ্য দিতে পারে। তবে চ্যাটজিপিটি সার্চ ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য যেমন: বর্তমান ঘটনা, শেয়ার মূল্য, আবহাওয়া আপডেট ইত্যাদি তথ্য দিতে পারে।
এ ছাড়া চ্যাটজিপিটি সার্চের উত্তরগুলোতে তথ্যের উৎস ও লিংক অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ব্যবহারকারীরা সহজেই তথ্য যাচাই করে এবং আরও বিস্তারিত জানার সুযোগ দেয়।
ইন্টারনেটে আরও সহজে কাঙ্ক্ষিত এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে সাহায্য করে এই ফিচার।
চ্যাটজিপিটি সার্চ ফিচার ব্যবহার করবেন যেভাবে
ফিচারটি ব্যবহার করতে এই ওয়েবসাইটে গিয়ে প্রম্পট বক্সের মধ্যে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করতে পারেন। এর ফলে সার্চ বাটনটি নীল রঙের হয়ে যাবে। এরপর টুলটিতে প্রাসঙ্গিক বাস্তব সময়ের তথ্য অনুসন্ধান করা যাবে। সেই তথ্যের সারসংক্ষেপসহ তথ্যের উৎসগুলো ছোট ছোট বক্সে দেখায়। ব্যবহারকারীরা বক্সের এই লিংকগুলোতে ক্লিক করতে পারেন বা উত্তরটির শেষে থাকা ‘সোর্সেস’ বাটনে ক্লিক করে সম্পূর্ণ উৎস তালিকা দেখতে পারেন।
ওপেনএআই তার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি ‘অপারেটর’ নামে একটি এআই এজেন্ট চালু করেছে, যা স্বতন্ত্রভাবে ওয়েবভিত্তিক কাজ সম্পাদন করতে পারবে। এ ছাড়া, ‘ডিপ সার্চ’ নামে একটি এআই সিস্টেমও চালু করেছে, যা বহুমুখী গবেষণা কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারে। এই সকল উদ্ভাবন ব্যবহারকারীদের জন্য উৎপাদনশীলতা এবং তথ্য অনুসন্ধানকে আরও সহজ করছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
২ ঘণ্টা আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৪ ঘণ্টা আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১২ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ দিন আগে