Ajker Patrika

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২২: ৪৯
অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক
ছবি: সংগৃহীত

অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ তৈরিতে চীনের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান টিম কুক। বেইজিংয়ে চায়না ডেইলিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চায়না ডেইলি ও সিএমজির প্রতিবেদন থেকে জানা যায়, আইফোন ডুও বিশেষভাবে চীনে তৈরি করা হচ্ছে এবং এর অ্যাপ উন্নয়নে চীনা প্রকৌশলীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সম্প্রতি চীন সফরের অংশ হিসেবে কুয়াংচৌ, বেইজিং ও শাংহাই যান টিম কুক। শাংহাইয়ের এক ফোরামে তিনি বলেন, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অ্যাপলের সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

বেইজিংয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে টিম কুক জানান, চীনে অ্যাপল তাদের ব্যবসার পরিধি আরও বাড়াবে। ’

আমেরিকান চেম্বার অব কমার্স ইন সাউথ চায়নার সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, চীনের ৭৫ শতাংশ মার্কিন প্রতিষ্ঠান চলতি বছরেই দেশটিতে পুনরায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে।

টিম কুকের এই সফরের আরও একটি বড় খবর হলো, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার ‘ছুয়েন’ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সংবলিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ দেশটিতে ব্যবহারের সরকারি অনুমোদন পেয়েছে। চলতি অক্টোবরের শেষভাগেই এর একটি পরীক্ষামূলক সংস্করণ চালুর পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত