শাওমি বাজারে নিয়ে এসেছে রেডমি ১৫সি। শক্তিশালী ব্যাটারি লাইফ ছাড়াও ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য এর ৬ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে। এর মাধ্যমে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন আরও চমৎকারভাবে।
রেডমি ১৫সিতে রয়েছে দ্রুততম সময়ে চার্জিং সুবিধার পাশাপাশি ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি।’

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৭ ঘণ্টা আগে
আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।
১৮ ঘণ্টা আগে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে থেমে নেই। ভ্রমণ পরিকল্পনা করিয়ে নেওয়া থেকে শুরু করে গবেষণার কাজ—সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে বহুমাত্রিকভাবে। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহারও নতুন নয়। যা এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাড ও রোগীদের ডিজিটাল পর্দা পর্যন্ত পৌঁছে গেছে।
২১ ঘণ্টা আগে