অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেকোনো উদ্যোক্তা সহজে এ বিষয়ে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। এ জন্য সব সময় অর্থ ব্যয় করতে হবে, তা নয়।
অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম
এআই এবং সোশ্যাল মিডিয়া টুলস কোর্স: কোর্সেরা, উডেমি এবং লিংকডইন লার্নিংয়ের মতো প্ল্যাটফর্মগুলো এআই, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুল শেখাতে সাশ্রয়ী বা বিনা মূল্যের কোর্স অফার করে। এগুলো থেকে উদ্যোক্তারা শিখতে পারেন
ইউটিউব টিউটোরিয়াল
অন্য অনেক কিছুর মতো বিনা মূল্যে এআইয়ের ব্যবহার শিখতে ইউটিউবের বিকল্প খুব কম আছে। উদ্যোক্তারা ‘হাউ টু ইউজ এআই ফর ইনস্টাগ্রাম’ কিংবা ‘এআই ফর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং’ লিখে অনুসন্ধান করলেই পেয়ে যাবেন প্রচুর ভিডিও।
পরীক্ষা করতে করতে শিখুন
অনলাইন কমিউনিটি এবং ফোরামে অংশগ্রহণ করুন
ডিজিটাল মার্কেটিং, এআই এবং উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্কিত রেডিট, ফেসবুক গ্রুপ বা কোয়ারার মতো সামাজিক মিডিয়া গ্রুপ বা ফোরামে যুক্ত হোন। অনেক এআই এবং মার্কেটিং গ্রুপের স্ল্যাক বা ডিসকর্ড চ্যানেল রয়েছে। এসব প্ল্যাটফর্মে নতুন টুল নিয়ে আলোচনা হয়, অনেকে টিপস শেয়ার করে এবং বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এগুলো এআই বিষয়ে শেখার ভালো মাধ্যম।
ওয়েবিনার এবং অনলাইন কর্মশালায় অংশগ্রহণ করুন
হাবস্পট, গুগল বা ফেসবুক ফর বিজনেসের মতো অনেক প্ল্যাটফর্ম প্রায় সময় এআই মার্কেটিংয়ের কৌশল, সোশ্যাল মিডিয়া গ্রোথ হ্যাকস এবং ব্যবসার জন্য অ্যানালিটিকস ব্যবহার নিয়ে বিনা মূল্যে ওয়েবিনার আয়োজন করে। সেগুলোতে অংশ নিন। অনেক কিছু শিখতে পারবেন।
ছোট ছোট প্রকল্পে পরীক্ষা করুন
নিজের ব্যবসার জন্য প্রয়োজনীয় এক বা দুটি এআই টুল বাছাই করে ছোট স্কেলে পরীক্ষা করুন। এ জন্য প্রাথমিকভাবে সাধারণ গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে ফেসবুক মেসেঞ্জারের মৌলিক চ্যাটবট পরীক্ষা করতে পারেন। এক সপ্তাহের জন্য পোস্ট স্বয়ংক্রিয় করতে এআই চালিত সোশ্যাল মিডিয়া শিডিউলিং টুল ব্যবহার করুন। ক্যানভার মতো এআই ডিজাইন টুল ব্যবহার করে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করুন এবং এটি কীভাবে কাজ করে, তা ট্র্যাক করুন।
ফ্রিল্যান্সারদের সহযোগিতা নিন
দেশে অসংখ্য ফ্রিল্যান্সার আছেন, যাঁরা এআই টুল নিয়ে ভালো কাজ করেন। তাঁদের কাছে এআই টুলের কাজ শিখতে পারেন অথবা চ্যাটবট সেটআপ কিংবা বিজ্ঞাপন পরিচালনার মতো আউটসোর্সিং কাজের জন্য একজন পরামর্শক নিয়োগ করে, তাঁর কাছ থেকেও হাতে-কলমে শিখতে পারেন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো। এ ছাড়া এআই ইন্টিগ্রেশন বোঝে, এমন ডিজিটাল মার্কেটিং কোচদের সঙ্গে কাজ করুন।
পরামর্শ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে