তথ্যপ্রযুক্তি ব্যবহারের এই উজ্জ্বল সময়ে ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করলেও ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্য চুরি এবং ফাঁসের ঝুঁকি বাড়ছে প্রতিদিন। এক সমীক্ষায় দেখা গেছে, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে ৪১ শতাংশ তথ্য ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের প্রায় ৬৪ শতাংশ নারী অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। তাই অনলাইন নিরাপত্তার ব্যাপারে সচেতন হওয়া এখন অপরিহার্য।
জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো ব্যবহারকারীদের তথ্য নিরাপদ করতে চলতি বছর বেশ কয়েকটি উদ্ভাবনী সিকিউরিটি ফিচার এনেছে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ: তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি মনে করা হয় চ্যাটে থাকা মেসেজ। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু থাকলে মেসেজ আদান-প্রদানের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্তই মেসেজগুলো দেখা যায়, যা ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো নির্ধারণ করতে পারবেন। নির্দিষ্ট সময় পর ব্যক্তিগত মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এই ফিচারের সাহায্যে। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা হবে এবং তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
টাইম মেশিন: এ ফিচার ব্যক্তিগত তথ্যের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। এর মাধ্যমে নির্ধারিত সময়ে যেকোনো কথোপকথন চ্যাট হিস্ট্রি থেকে ডিলিট করা যায়। ফলে ব্যক্তিগত তথ্য থাকে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
সিক্রেট চ্যাট: সিক্রেট চ্যাট চালু থাকলে চ্যাট উইন্ডো থেকে বের হয়ে যাওয়ামাত্রই সম্পূর্ণ উইন্ডো মুছে যাবে। ফলে যেকোনো তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ব্লক স্ক্রিনশট ফর কলস: সাম্প্রতিক সময়ে স্ক্রিনশট তথ্য ফাঁসের একটি মূল কারণ। ইমো চালু করেছে
ব্লক স্ক্রিনশট ফর কল নামের একটি ফিচার। এর মাধ্যমে যে কাউকে ভিডিও কল চলাকালে স্ক্রিনশট নেওয়া থেকে বিরত রাখতে পারবেন ব্যবহারকারী। এ ফিচারটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে।
সিম কার্ড বাইন্ডিং: সিম কার্ড বাইন্ডিং ফিচারটির মাধ্যমে ইমো ব্যবহারকারীদের নিজস্ব ফোনের সিম কার্ডের সঙ্গে ইমো অ্যাকাউন্টটি যুক্ত থাকবে। ফলে শুধু সিম কার্ড ব্যবহার করা ডিভাইসটিতেই অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে। অন্য ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে না। তাই হ্যাকিংয়ের সুযোগ কমে আসবে। সিম কার্ড বাইন্ডিং ফিচারটি সামাজিক মাধ্যমে প্রথম চালু করেছে ইমো।
ফ্রেন্ড রিকোয়েস্ট: অপরিচিত ব্যবহারকারীদের অযাচিত মেসেজ একটি বড় সমস্যা সামাজিক মাধ্যমগুলোয়। ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ব্যবহার করলে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষদের দূরে রেখে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। কার সঙ্গে যোগাযোগ রাখবেন বা রাখবেন না, সেই সিদ্ধান্ত থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
সূত্র ও ছবি: ইমো

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১০ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে