ফ্যান কেন ভেঙে বা ছিঁড়ে পড়ে
পুরো শীতকাল ফ্যান বন্ধ থাকে। নিয়মিত ব্যবহারের আগে দেখে নিন ফ্যান ঠিকমতো লাগানো আছে কি না। ক্লামের সঙ্গে জয়েন্ট ঢিলে হয়ে গেছে কি না, সেটা দেখা দরকার। ফ্যান ছিঁড়ে আহত, নিহত হওয়ার ঘটনা অনেক আছে। নাট-বল্টু ঢিলা থাকলে কিংবা ব্লেডের স্ক্রু ভালোভাবে টাইট দেওয়া না থাকলে ফ্যান ভেঙে বা ছিঁড়ে পড়তে পারে।
ফ্যানের যত্নআত্তি
অনেক দিন ফ্যান না চললে ধুলাবালু, ময়লা জমে। তাই ফ্যান শতভাগ চালুর আগেই একবার পরিষ্কার করে নিন। একটি বিষয় মনে রাখতে হবে, কিছুদিন পরপর ফ্যান পরিষ্কার করতে হবে। সিলিং ফ্যানের পাখাগুলোর ময়লা প্রথমে ফুল ঝাড়ু দিয়ে হালকা ঝেড়ে নিন। পরে ডিটারজেন্ট গোলা পানিতে একটু খাওয়ার সোডা মিশিয়ে কাপড় দিয়ে পাখা ঘষে ময়লা তুলে ফেলুন। পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছুন। শুরুতে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে ময়লা বেশি ছড়িয়ে পড়বে।
আরও একটি পদ্ধতি হলো—একটি পুরোনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। এরপর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। দেখবেন সব ময়লা কভারের মধ্যে জমা হয়েছে। শুধু সিলিং ফ্যান নয়, টেবিল ও এগজস্ট ফ্যানও একইভাবে পরিষ্কার করে নিন। বছরে তিন-চারবার এগজস্ট ফ্যানের কভার এবং মোটরের ওপর জমা ধুলাবালু পরিষ্কার করে নেওয়া উচিত।
সিলিং ফ্যানের কিছু সমস্যা
সিলিং ফ্যানের সমস্যার অন্ত নেই। এটি হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে। গতি হতে পারে ধীর। আগের চেয়ে শব্দ করে অনেক বেশি। সুইচ অন কিন্তু একটি পাখাও ঘুরছে না। এই সমস্যাগুলো সুইচ পুড়ে যাওয়া, কয়েল পুড়ে যাওয়া, ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়া, রেগুলেটর পুড়ে যাওয়া, বিয়ারিং জ্যাম হয়ে আটকে যাওয়া ইত্যাদি কারণে হতে পারে। ভালো মানের ক্যাপাসিটারের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ২০০ টাকার মধ্যে ভালো মানের সুইচ বোর্ড পাওয়া যাবে। ভালো রেগুলেটরের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। ভালো জিনিস কিনে সমস্যাগুলো দূর করুন।
ফ্যানের দরদাম
বিভিন্ন দামে বাজারে ন্যাশনাল, ওয়ালটন, ক্রাউন, যমুনা, বিআরবি ইত্যাদি ব্র্যান্ডের সিলিং ফ্যান পাওয়া যায়। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে।
চার্জার ফ্যান
বাজারে হরেক ব্র্যান্ডের বিভিন্ন আকারের চার্জার ফ্যান আছে। আকারভেদে এসব ফ্যানের দাম ২ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৫ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৭ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১৪ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে