
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের আগে কর্মী ও নির্দিষ্ট ডেভেলপারদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক নতুন পণ্যের ডেমো প্রদর্শন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে একটি এআই এজেন্ট, যা সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে সহায়তা করতে সক্ষম। প্রতিষ্ঠানটির তিনজন কর্মীর বরাতে দিয়ে মার্কিন প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এআই এজেন্টটি সফটওয়্যার ডেভেলপারদের কাজ নির্ধারণ, কোড লেখা থেকে শুরু করে ডকুমেন্টেশন পর্যন্ত সব পর্যায়ে সাহায্য করবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই সম্মেলনে অ্যান্ড্রয়েড-চালিত এক্সআর চশমা ও হেডসেটের সঙ্গে গুগল তাদের জেমিনি এআই চ্যাটবটের ভয়েস সংস্করণ সংযুক্ত করে দেখাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিফলন দেখাতে প্রতিষ্ঠানটির ওপর বিনিয়োগকারীদের চাপ বাড়ছে। একই সঙ্গে তাদের সার্চ ও বিজ্ঞাপন প্রযুক্তিভিত্তিক ব্যবসায়ের ওপর বাড়ছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত ও নজরদারি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ মে। ওই দিনই সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবারের গুগল আই/ও সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। এর মধ্যে রয়েছে—নতুন এআই এজেন্ট ‘মেরিনার’, শক্তিশালী জেমেনি মডেল ‘আলট্রা’ ও এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান, মাল্টিমোডাল রিয়েলটাইম অ্যাপ ‘অ্যাস্ট্রা’, অ্যান্ড্রয়েড ১৬-এর নতুন ডিজাইন ও ফিচার এবং মিক্সড রিয়েলিটির জন্য অ্যান্ড্রয়েড এক্সআর। পাশাপাশি, এআইভিত্তিক গবেষণা সহকারী ‘নোটবুকএলএম’-এর হালনাগাদ সংস্করণ এবং ভিডিও সারাংশ তৈরির টুল ‘ভিডিও ওভারভিউস’ও আসতে পারে আলোচনায়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে