প্রায় সবার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা আমরা লুকিয়ে রাখতে চাই। অ্যাপ লুকানোর বিভিন্ন কারণ থাকতে পারে। আর্থিক তথ্য লুকাতে ব্যাংকিং অ্যাপ বা ডেটিং অ্যাপের মতো ব্যক্তিগত অ্যাপ অনেকেই অন্যদের দেখাতে চান না। প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ লুকানোর সুবিধা রয়েছে।
শাওমি, ওয়ানপ্লাস, রিয়েলমি, অপো, স্যামসাংয়ের মতো জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমেই অ্যাপ লুকানোর ফিচার রয়েছে। এই ফিচার এক মিনিটের মধ্যেই চালু করে ব্যবহার করা যায়। তাই অ্যাপ লুকানোর জন্য এসব ডিভাইসে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্যামসাং ফোনের অ্যাপ লুকাবেন যেভাবে
১.হোমস্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে সোয়াইপ করে অ্যাপ ড্রয়ার চালু করুন ও ওপরের ডান দিকে তিন ডট বাটনে ট্যাপ করুন।
২. সেখানে ‘হোম স্ক্রিন সেটিংস’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৩. এরপর ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন’ অপশন খুঁজে বের করুন।
৪. ফলে অ্যাপগুলোর একটি তালিকা দেখা যাবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের ডানপাশে ট্যাপ করে তাতে টিক চিহ্ন দিন।
এরপর লুকানো অ্যাপ গুলো নির্বাচন হলে তালিকার ওপরের দিকে দেখা যাবে। আর অ্যাপগুলো আবার আনহাইড করতে বা যেন আবার হোম স্ক্রিনে দেখা যায় এ জন্য লুকানো অ্যাপগুলো ওপরের ‘–’ বাটনে ট্যাপ করুন।
শাওমি ও পোকো ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
১.সেটিংস অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চ বারে ‘Hidden apps’ টাইপ করুন ও ‘হিডেন অ্যাপস’ অপশনে ট্যাপ করুন।
২. অ্যাপ লুকানোর জন্য একটি তালিকা দেখানো হবে। যে অ্যাপটি লুকাতে চান সে অ্যাপের আইকোনের বামপাশে ট্যাপ করে টগল বাটনটি চালু করুন।
লুকানো অ্যাপ গুলো খুঁজে পেতে হোম স্ক্রিনে দুই আঙুলে গেসচার ব্যবহার করতে হবে।
ওয়ান প্লাস ফোনে অ্যাপ লুকাবেন যেভাবে
ওয়ান প্লাসে ‘হিডেন স্পেস’ নামে একটি ফিচার রয়েছে। যার মাধ্যমে অ্যাপগুলো লুকাতে পারেন।
১. সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. প্রাইভেসি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যাপস’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোনের পিন দিন বা নির্দেশনা অনুযায়ী নতুন একটি পিন তৈরি করুন।
৫. যে অ্যাপগুলো লুকাতে চান তার বাম পাশে থাকা টগল বাটনে ট্যাপ করুন।
রিয়েলমি ও অপো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. সিকিউরিটি সেকশনে যান ও অ্যাপ লক খুঁজে বের করুন।
৩. পাসকোড বা প্যাটার্ন দিন। আর যদি আগে থেকে তৈরি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন। এটি লুকানো অ্যাপের সেকশনে প্রবেশের জন্য কাজে দেবে।
৪. পাসকোড ও প্যাটার্ন সেট হলে আপনি যে অ্যাপটি লুকাতে চান সেটি নির্বাচন করার জন্য আপনি একটি প্রম্পট পাবেন। এতে অনুমতি দিন।
৫. যেসব অ্যাপ লুকাতে চান তা নির্বাচন করুন।
ভিভো ডিভাইসে অ্যাপ লুকাবেন যেভাবে
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ফেস ও পাসওয়ার্ড সেকশনে যান।
৩. প্রাইভেসি ও অ্যাপ এনক্রিপশন সেটিংসে ট্যাপ করুন।
৪. ‘হাইড অ্যাপ’ অপশন খুঁজে বের করুন ও পাসওয়ার্ডটি দিন।
৫. যে অ্যাপটি লুকাতে চান এতে ট্যাপ করুন।
৬. এরপর ‘ডান’ ও ‘এপ্লাই’ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিস, নাইটিওয়ান মোবাইল

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১২ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে