
বিশ্বজুড়ে রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই চ্যানেলগুলোর মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা নীতি পরিপন্থী হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
গুগলের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সব বিষয়বস্তু তাদের হিংসাত্মক ইভেন্ট নীতির অধীনে পড়ে। এ ধরনের সব উপাদান অবিলম্বে সরিয়ে ফেলা হবে।
রুশ আউটলেটগুলো ব্লক করা ইউটিউবের নীতির সঙ্গে সংগতিপূর্ণ বলে জানিয়েছেন ইউটিউবের মুখপাত্র ফরশাদ শাদলু।
এর আগে ইউরোপজুড়ে রুশ রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি এবং স্পুটনিক চ্যানেল ব্লক করে দিয়েছে ইউটিউব। গতকাল শুক্রবার এক বিবৃতিতে স্পুটনিকের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের এ ধরনের আচরণ গণতান্ত্রিক নীতি ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী।
বিশ্বব্যাপী রাশিয়ার কতটি চ্যানেল অবরুদ্ধ করা হয়েছে বা সেগুলো কখনো পুনরুদ্ধার করা হবে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি ইউটিউব।

ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন-সংক্রান্ত কনটেন্টে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগের পর মেটাকে নোটিশ দিয়েছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেসবুকও রয়েছে।
৭ ঘণ্টা আগে
সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল উপাদানের পাইরেসি রোধে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নোটিশ পাঠিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমস্যাটি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে টেলিগ্রামকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে...
১ দিন আগে
তাপপ্রবাহের পূর্বাভাসে ফ্রান্সে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার হিড়িক পড়েছে। শুধু ইউরোপ-আমেরিকার ধনী দেশগুলোয়ই নয়, বাংলাদেশেও সরকারি-বেসরকারি ভবন-বাসাবাড়ি, শপিং মলসহ বিভিন্ন জায়গায় পরিবেশ আরামদায়ক করতে এই যন্ত্রের ব্যবহার হয়। এমনকি দেশের অনেক মধ্যবিত্ত পরিবারেও এসির ব্যবহার হচ্ছে।
১ দিন আগে
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ভারতে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের (সিএসএএম) বিজ্ঞাপন প্রচার করছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করছে বলে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে।
২ দিন আগে