
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। প্রতিষ্ঠানটির দাম এখন ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
বর্তমান ও সাবেক কর্মীরা এক চুক্তির আওতায় প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর ফলে কোম্পানিটির পূর্ববর্তী ৩০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন থেকে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ওপেনএআই ব্যবহারকারীর সংখ্যা ও রাজস্ব বৃদ্ধির গতি তুলে ধরে।
গত আগস্টেই এই শেয়ার বিক্রির বিষয়টি প্রথম প্রকাশ করে রয়টার্স। চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা তাঁদের শেয়ার বিক্রি করেছেন একাধিক বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন—থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস।
সূত্র আরও জানিয়েছে, ওপেনএআই মোট ১০ বিলিয়ন ডলারের বেশি দামের শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রির অনুমোদন দিয়েছিল।
এর আগেও ওপেনএআইয়ের ৪০ বিলিয়ন ডলারের প্রাইমারি ফান্ডিং রাউন্ডে বিনিয়োগ করেছিল সফট ব্যাংক। নতুন এই শেয়ার বিক্রিও তাদের আগের বিনিয়োগে যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ওপেনএআই ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে। এই আয় ২০২৪ সালের পুরো বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
বর্তমানে এআই প্রযুক্তি খাতে বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় লিপ্ত। কর্মীদের আকৃষ্ট করতে মোটা অঙ্কের বেতনের প্যাকেজ দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি স্কেল এআইতে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে মেটা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি স্কেল এআইয়ের ২৮ বছর বয়সী সিইও আলেক্সান্দ্র ওয়াংকে দলে টেনে এনে একটি নতুন ‘সুপার ইন্টেলিজেন্স ইউনিটের’ দায়িত্ব দিয়েছে।

আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
১ দিন আগে
কোডিং দুনিয়ায় ফিরে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এমনকি আগে যে ডেস্কে কাজ করতেন, সেই ডেস্কও পাল্টে ফেলেছেন তিনি। বসছেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কর্মরত গবেষকদের সঙ্গে।
২ দিন আগে
ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ দিন আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৫ দিন আগে