সেমিকন্ডাক্টর শিল্পের জন্য এবারের বাজেটে ৫০ কোটি ডলার বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বাজেটে ৫০০ বা ১০০ মিলিয়ন ডলার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বরাদ্দ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হবে।
বুধবার (১৫ মে) রাজধানীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্টার্টআপদের জন্য যেভাবে বাজেটে ১০০ কোটি টাকা রাখা হয়েছিল, ঠিক একইভাবে সেমিকন্ডাক্টর শিল্প দেশে কিংবা বিদেশি কেউ যদি আসে, বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়, সঙ্গে আমরাও যেন ৫০০ মিলিয়ন ডলার দিতে পারি। সে জন্য একটা ম্যাচিং ফান্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। উল্কাসেমি, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন ও ডিএসআই চিপ উৎপাদন ও নকশা করে বছরে ৫ মিলিয়ন ডলার আয় করছে। কিন্তু এখনো দেশে চিপ ফেব্রিকেশনের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। চিপ অ্যাসেম্বলিং, টেস্টিং এবং প্যাকেজিংয়েরও কোনো সুযোগ এখানে নেই। বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পে ৬০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে, যা ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।’
পলক বলেন, ‘গত ১৫ বছরে দেশে টেকনোলজি বেজড ইকোসিস্টেম তৈরি হয়েছে। এই ফাউন্ডেশনের ওপর ভিত্তি করে আগামী ১৭ বছরে ৫০ বিলিয়ন ডলার এক্সপোর্ট করার যে টার্গেট, সেখানে দেশের মেধাবী প্রকৌশলীরা তাঁদের কাজের মাধ্যমে দেশে উৎপাদিত “মেড ইন বাংলাদেশ” চিপ রপ্তানি করে ১০ বিলিয়ন ডলার সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি করা সম্ভব।’
প্রতিমন্ত্রী জানান, দেশে চিপের নকশা তৈরির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের অধীনে ফ্রন্টিয়ার (অগ্রসর) টেকনোলজিতে ১ লাখ তরুণ–তরুণীকে দক্ষ করে গড়ে তোলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে দেশের শিক্ষিত তরুণদের মাইক্রো চিপ ডিজাইনিং, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য উচ্চমানের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে অন্যের মধ্যে বক্তব্য দেন বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এএসএমএ হাসিব ও বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
৮ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
২ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
২ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
২ দিন আগে