
ইউক্রেনসহ মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্কের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে রাশিয়ার সামরিক বাহিনীর তৈরি নতুন উন্নত প্রযুক্তি। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেমের সঙ্গে যুক্ত ইউক্রেনের আনম্যান্ড কমব্যাট অ্যারিয়াল ভেহিকল (দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোন) বা ইউএভিগুলোর সিগন্যাল শনাক্ত এবং ট্র্যাক করতে পারবে এটি। রাশিয়ান সিস্টেমটির নাম ‘স্টারলিংক কিলার’ রাখা হয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে ‘কালিংকা মনিটরিং সিস্টেম’ নামে পরিচিত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক কমিউনিকেশন টার্মিনালের একটি বড় অংশ ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়া হয়। স্টারলিংকের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামরিক কার্যক্রম সমন্বয় করছে ইউক্রেনীয় বাহিনী। এই সেবার মাধ্যমে আকাশ ও পানিতে চলাচল করা ড্রোনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে রাশিয়ার অবকাঠামোর ওপর আক্রমণ করেছে ইউক্রেন।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, নতুন অত্যাধুনিক কালিংকা মনিটরিং সিস্টেমটি রাশিয়ার আনম্যান্ড সিস্টেম এবং প্রযুক্তি কেন্দ্র (সিবিএসটি) তৈরি করেছে।
গত শনিবার রাশিয়ার সিবিএনটি বোর্ডের চেয়ারম্যান আন্দ্রেই বেজরুকভ বলেন, রাশিয়ান বাহিনী বর্তমানে ইউক্রেনে নতুন সিস্টেমটি পরীক্ষা করছে, যা ১৫ কিলোমিটার দূরে আকাশ ও সমুদ্রের ড্রোনগুলো শনাক্ত করতে পারে।
তিনি আরও বলেন, কালিংকা সিস্টেমটি রাশিয়ান সামরিক বাহিনীকে দ্রুত স্টারলিংক টার্মিনালগুলো শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করতে সাহায্য করবে। কারণ ‘রেডিও সিগন্যাল ট্রান্সমিশনের মৌলিক নীতিগুলো রেডিও আবিষ্কৃত হওয়ার পর থেকে পরিবর্তিত হয়নি।’ এর মাধ্যমে স্বয়ংক্রিয় (চালক ছাড়া) নৌকা এবং তথাকথিত ‘বাবা ইয়াগা’ ড্রোনসহ অন্যান্য বস্তু শনাক্ত করা যেতে পারে।
মিস্টার বেজরুকভ দাবি করেছেন যে, কালিংকা সিস্টেমটি স্টারশিল্ড নামক স্টারলিংকের সামরিক সংস্করণের যোগাযোগ টার্মিনালও পরিচালনা করতে পারে। নতুন সিস্টেমটির সিগন্যাল শনাক্তকরণের পরিসীমা মূলত অনুসন্ধান এলাকার ভূখণ্ড এবং শত্রুবাহিনীর ব্যবহৃত অন্যান্য বৈদ্যুতিক সিস্টেমের ওপর নির্ভরশীল।
কালিংকা সিস্টেমের ব্যাপক উৎপাদন শুরু করতে কত সময় লাগবে—এমন প্রশ্নের উত্তরে মিস্টার বেজরুকভ বলেন, এটি রাশিয়ান বাহিনীর যুদ্ধ অঞ্চলগুলোতে চাহিদার ওপর নির্ভর করবে।
স্পেসএক্সের স্টারলিংক একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা বিশ্বব্যাপী উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদান করে। এটি ফাইবার অপটিক কেব্লের মধ্যে আলোর ফোটন ব্যবহার করে ডেটা পরিবহনের কাজ করে এবং পৃথিবীর নিচু কক্ষপথে ছোট স্যাটেলাইটগুলোর গুচ্ছ ব্যবহার করে সরাসরি ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা দিতে পারে।
স্টারলিংক প্রোগ্রামের লক্ষ্য হলো—সীমিত টেলিযোগাযোগ পরিকাঠামো সম্পন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়া এবং এটি রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছে এবং রাশিয়ান বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

জাপানে প্রবীণ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক বা সম্পর্কের টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয়ে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর পরামর্শ নিতে বেশি পছন্দ করছেন। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক নতুন জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটিকে মানুষের মানসিক সাহচর্য ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৪ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৪ দিন আগে