শ্রম আইন লঙ্ঘন করে কম বেতনে হাজার হাজার শ্রমিকদের কাজ করাচ্ছে গুগল। দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানের মাধ্যমে জানা গেছে,গুগল আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিয়োগকৃত শ্রমিকদের কম মজুরি দিয়েছে এবং বেশ কিছু দেশে পে প্যারিটি আইন মানেনি। পে প্যারিটি আইন অনুযায়ী, অস্থায়ী হোক বা স্থায়ী হোক সকলেই সমান হারে বেতন পাবেন।
এই শ্রম আইন লঙ্ঘন করার ভুলটি আবিষ্কার করে গুগলের কমপ্লায়েন্স বিভাগ । কিন্তু তৎক্ষণাৎ এ বিষয়ে কোনো ক্ষতিপূরণ দেয়নি গুগল।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই কাজটি গুগল কৌশলে করেছে এবং তারা এটা করেছে আইনগত, অর্থনৈতিক এবং সুনামগত ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য।
আয়ারল্যান্ডে অবস্থিত গুগলের ম্যানেজার অ্যালান ব্যারি আশঙ্কা করেন যে, এই বিষয়টি কর্মীদের মাঝে হতাশা বাড়াবে। ব্যারি আরও জানান, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কারেকশন প্রয়োজন ছিল। কিন্তু গুগলের পক্ষ থেকে সেটা করা হয়নি।
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, বিষয়টির সত্যতা কর্মীদের অভ্যন্তরীণ ইমেইলগুলো বিশ্লেষণ করে জানা গেছে।
পে প্যারিটি শ্রম আইন অনুসারে ইউরোপ এবং এশিয়ায় ফুলটাইম এবং অস্থায়ী কর্মচারীরা যারা একই স্থানে কাজ করেন তারা সমান বেতন পাবেন । এই প্রটোকলটি অবশ্য যুক্তরাষ্ট্রে নেই।
দ্য গার্ডিয়ান জানায়, গুগলের নয়শর ওপরে অস্থায়ী কর্মী যারা যুক্তরাজ্য,আয়ারল্যান্ড,ভারত,জার্মানি, নেদারল্যান্ডস,ফ্রান্স এবং পোল্যান্ডে কাজ করে, তারা এই দেশগুলোতে আঞ্চলিক পে প্যারিটি আইন বাস্তবায়ন করার জন্য বাধ্য করেছে।
গুগলের প্রধান কমপ্লায়েন্স অফিসার স্পাইরো কারেটসস জানান,‘ আমাদের কোম্পানী যে উচ্চ স্টান্ডার্ড মেইনটেইন করে সেটা এখানে মানা হয়নি। সংক্ষেপে কি ভুল হয়েছে তা আমরা বের করবো ।’
দ্য নিউয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ান উভয়ই জানিয়েছে বিষয়টি অবশ্যই গুগলের ব্যবসায়িক ফাইলে উল্লেখ করা উচিত ছিল।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে