বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রবেশ করতে যাচ্ছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার ‘সিয়ার’ নামে সৌদি ব্র্যান্ড উন্মোচন করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রতিষ্ঠানটি সিডান, এসইউভিসহ বিভিন্ন ধরনের গাড়ি ডিজাইন এবং উৎপাদন করবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বিক্রি করা হবে এসব গাড়ি। ‘সিয়ার’ মূলত সৌদি সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এবং তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি ফক্সকনের একটি যৌথ উদ্যোগ।
সিয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন ব্যবসায় প্রবেশ করল সৌদি আরব। এ ছাড়া এটি সৌদি সরকারি বিনিয়োগ তহবিলের আওতায় স্থানীয় খাতগুলোর সামর্থ্যকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় খাতগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ কর্মসংস্থান এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার মাধ্যমে ভিশন ২০৩০ লক্ষ্য নির্ধারণ করেছেন। এ ছাড়া কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর উদ্যোগেও এই বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন উদ্যোগ বড় ভূমিকা রাখবে।
সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে জিডিপি বৃদ্ধি পিআইএফের পরিকল্পনার অন্যতম অংশ। গাড়ির নতুন ব্র্যান্ডটি প্রায় ১৫ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আনার পাশাপাশি প্রায় ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালের মধ্যে ‘সিয়ার’ সৌদি আরবের জিডিপিতে সরাসরি ৮০০ কোটি ডলার অবদান রাখবে। প্রতিষ্ঠানটি নিজস্ব গাড়ি উৎপাদনে মূলত ‘বিএমডব্লিউ’–এর প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
১৬ ঘণ্টা আগে