ঢাকা: মার্কিন মহাকাশযান প্রস্তুতকারী ও গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলোন মাস্ক তাঁর পরবর্তী চন্দ্রমিশনে পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি ডজকয়েন ব্যবহার করতে চান। সম্প্রতি টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন আশা ব্যক্ত করেছে। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এর মধ্য দিয়ে মহাকাশে প্রথম শুরু হতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মূদ্রা ব্যবস্থা।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যদিও পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি এখনো পুরোপুরি সমাদৃত নয়। অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি বর্তমানে নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। ইলোন মাস্ক ক্রিপ্টোকারেন্সি নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। ডজকয়েন বিষয়ে ইলোন মাস্ক এ বছর বিভিন্ন সময় টুইট করেছেন। এর আগে ইলোন মাস্ক তাঁর মালিকানাধীন টেসলা ইলেকট্রিক কার কোম্পানিতে ডিজিটাল মূদ্রা বিটকয়েন ব্যবহারের ঘোষণা দিয়েছিলেন।
২০২২ সালের শুরুর দিকে স্পেসএক্স চাঁদে ডগি–১ মিশন চালু করবে। ইলোন মাস্ক চাইছেন এই মিশনেই ডজকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করতে। এ জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন বলে জানান।
স্পেসএক্সের বাণিজ্যিক বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম অচিনেরো রয়টার্সকে জানান, মহাকাশে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করতে পারার বিষয়টি নিয়ে তাঁরা বেশ উল্লসিত। এ ক্ষেত্রে ডজকয়েনের বিষয়ে তাঁরা অনেক দূর এগিয়ে গেছেন।
বিশ্বের অন্যতম ক্রিপ্টোডেটা ট্র্যাকার কয়েনগেকো ডটকম জানায়, ডজকয়েন বর্তমানে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ডিজিটাল মূদ্রা। বর্তমানে ৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বাজার রয়েছে ডজকয়েনের। গত মাসে এই ডিজিটাল মূদ্রার লেনদেন অনেকাংশে বেড়েছে। ইলোন মাস্কের এই ঘোষণায় ডজকয়েনের জনপ্রিয়তা আরও বাড়বে।
ডজকয়েন ছাড়া আরও যে ক্রিপ্টোকারেন্সিগুলো পৃথিবীব্যাপী আলোচিত হয়েছে সেগুলো হলো ইথেরিয়াম, লিটেকয়েন, কারডানো, পোকাডট, বিটকয়েন, স্টেলার, চেইনলিংক, বিন্যান্সকয়েন, টেথার, মনেরো প্রভৃতি।

প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১২ মিনিট আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
২১ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে