করোনাকালে ঘরে থাকার এই সময়ে অ্যাডমানি সার্ভিসকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিকাশ। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনলেই বা অ্যাড মানি করলেই পাচ্ছেন ক্যাশব্যাক।
যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন, তারা বিকাশ অ্যাকাউন্টে ২ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। আর যেকোনো গ্রাহক ৫ হাজার ৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। এই অফার দুইটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত এবং প্রতিটি অফারের ক্ষেত্রে গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন।
করোনা সংক্রমণের এই সময়ে সুরক্ষিত থাকতে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের প্রতি নির্ভরতা বেড়েছে। কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, বিল পরিশোধসহ নানা সেবা ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্রহণ করা সহজ হয়েছে। তাই এই সময়ে ব্যাংকে থাকা গ্রাহকের টাকা তার প্রয়োজন অনুযায়ী ব্যবহারে আরও বেশি সক্ষমতা দিয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সার্ভিস। লেনদেনের পরবর্তী ২-৩ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে। অফারের বিস্তারিত জানা যাবে https://www. bkash. com/bn/add_money_cashback এই ওয়েবসাইটে।
এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। এ ছাড়া বিকাশে টাকা এনে গ্রাহকেরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, কর পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, বিমান-ট্রেন-বাস-লঞ্চসহ সব ধরনের যানবাহনের টিকিট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়াসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন।

চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) আইফোন উৎপাদনের পরিকল্পনাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্পজুড়ে যন্ত্রাংশের..
৩ ঘণ্টা আগে
চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে