
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance) এবং এর প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। হামাস, হিজবুল্লাহসহ মার্কিন সরকার ঘোষিত ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোতে কোটি কোটি ডলার স্থানান্তরে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিক বা তাঁদের পরিবার এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, অর্থ পাচারের অভিযোগে ২০২৩ সালে দোষ স্বীকার করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝাওকে ক্ষমা করে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এই মামলা হলো। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর নতুন করে নজরদারি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নর্থ ডাকোটার ফেডারেল আদালতে দায়ের করা মামলাটিতে অভিযোগ করা হয়েছে, বাইন্যান্স জেনেশুনে মার্কিন সরকার ঘোষিত বিদেশি সন্ত্রাস সংগঠনগুলোর সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলোতে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি অর্থ স্থানান্তর সহজ করেছে।
মামলায় আরও বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার পরও এই অ্যাকাউন্টগুলোতে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলারের লেনদেন হয়েছে এবং এর মধ্যে অন্তত দুটি লেনদেনে যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাঠানো হয়েছিল।
বাইন্যান্স কর্তৃপক্ষ মামলাটি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, তারা ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিষেধাজ্ঞামূলক আইনগুলো সম্পূর্ণরূপে মেনে চলে’।
২০২৩ সালের নভেম্বরে বাইন্যান্স অর্থ পাচার এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে মার্কিন সরকারকে ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের বেশি জরিমানা দিতে সম্মত হয়েছিল। সে সময় প্রতিষ্ঠানটি অ্যান্টি-মানি লন্ডারিং এবং নিষেধাজ্ঞা পরিপালন কর্মসূচি উন্নত করার অঙ্গীকার করেছিল।
তবে নতুন মামলাটিতে অভিযোগ করা হয়েছে, জরিমানার পরও বাইন্যান্স প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তর করার সময় গ্রাহকদের তহবিলের সন্দেহজনক কার্যকলাপ পরীক্ষা করার নীতি বজায় রেখেছে, কিন্তু প্ল্যাটফর্মে টাকা জমা করার ক্ষেত্রে কোনো নজরদারি করেনি। অভিযোগে বলা হয়, আগত তহবিলগুলো ইচ্ছাকৃতভাবে পর্যবেক্ষণ না করার কারণে সন্ত্রাসী এবং অন্য অপরাধীরা এই এক্সচেঞ্জে বিপুল পরিমাণ অর্থ জমা ও আদান-প্রদান করতে পারে।
মামলার বাদীরা জুরি ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। অন্যদিকে বাইন্যান্স জানিয়েছে, তারা তাদের কমপ্লায়েন্স সিস্টেম উন্নত করেছে এবং প্ল্যাটফর্মে অবৈধ অর্থ প্রবাহ মোট লেনদেনের নগণ্য অংশ।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চ্যাংপেং ঝাওকে ক্ষমা করার সিদ্ধান্ত ঘোষণা করার পর বিতর্ক শুরু হয়েছে। শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা প্রশাসনকে লেখা এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ক্ষমা অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। তাঁরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত ক্রিপ্টোকারেন্সি নির্বাহী এবং অন্যান্য হোয়াইট কলার অপরাধীদের এই বার্তা দিচ্ছে যে তারা অপরাধ করেও সহজে পার পেয়ে যেতে পারে।

চ্যাটজিপিটিতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এটি এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী কোনো প্রম্পট বারবার নিজে টাইপ না করে একটি নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য শিডিউল করে রাখতে পারেন।
১৩ মিনিট আগে
অনলাইনে দেশীয় পরিচয় শক্তিশালী করতে এই ডোমেইনগুলোর চাহিদা বাড়ায় আম্বার আইটি গ্রাহকদের জন্য একটি সহজ ও ঝামেলামুক্ত সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভেশন-সুবিধা এবং সহজে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
৪ দিন আগে