
গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাঁদের মোবাইল ডেটা খরচ হয়েছে।
তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।
গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
১ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
২ দিন আগে