জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’-কে অনুসরণ করে তরুণদের জন্য টেলিটক নিয়ে এসেছে ‘জেন জি’ প্যাকেজ।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ‘জেন-জি’ প্যাকেজের উদ্বোধন করা হয়।
প্যাকেজটি মূলত জেনারেশন জেড বা সংক্ষেপে জেন-জিদের জন্য চালু করা হয়েছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম, তাঁরাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।
জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহকেরা মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
টেলিটক জানিয়েছে, এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডিল অফার সুবিধা। আরও রয়েছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরি প্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা।
জেন-জির নতুন গ্রাহকেরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীরা জেন-জি প্যাকেজের অফারসমূহ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা *111# এর মাধ্যমে এ সুবিধা পাবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন।
উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৩ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে