টুইটারের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মকে ‘এক্স’ নাম দিয়ে ট্রেডমার্ক আইন লঙ্ঘনের মুখে পড়ল ইলন মাস্কের কোম্পানি। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে গত সোমবার মামলাটি করে একটি মার্কেটিং সংস্থা। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত জুলাইয়ে ইলন মাস্ক টুইটারকে রিব্র্যান্ডিং করে ‘এক্স’ নামকরণ করেন, যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। কারণ, প্রযুক্তি খাতে ‘এক্স’ বর্ণটি অনেকে ব্যবহার করে।
মাইক্রোসফট ও মেটাসহ বিভিন্ন কোম্পানির শত শত ফেডারেল ট্রেডমার্কের মধ্যে ‘এক্স’ বর্ণটি অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে এটিই প্রথম মামলা।
মাস্কের এক্স করপোরেশন গত মাসে ট্রেডমার্কের জন্য আবেদন করে। তবে মামলার বিষয়ে কোম্পানিটি এখনো কোনো মন্তব্য করেনি।
ফ্লোরিডাভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এক্স দেওয়ানি মামলা নিয়ে কাজ করে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত ফ্লোরিডার প্যানহ্যান্ডেলের বাসিন্দাদের ক্ষতিপূরণে আইনি সহায়তা দিতে ২০১৫ সালে জ্যাকব ও রোজানা মালহার্বে সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
মামলায় বলা হয়, সংস্থাটি ২০১৬ সাল থেকে ‘এক্স সোশ্যাল মিডিয়া’ নাম ব্যবহার করছে। এর ট্রেডমার্কের মালিকও এটি। গ্রাহকদের কাছে পৌঁছাতে ফেসবুকে বিজ্ঞাপন বাবদ ৪০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এই কোম্পানি।
কোম্পানি দাবি করছে, টুইটারের রিব্র্যান্ডিং তাদের গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং এর ফলে কোম্পানির আয় কমে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের কাছে এক্স চিহ্নটি ছড়িয়ে দিতে এক্স করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরে প্রভাব বিস্তার করছে।

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৪ ঘণ্টা আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৬ ঘণ্টা আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১৪ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ দিন আগে