আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস এবার মহাকাশের দিকে নজর দিয়েছেন। গত শুক্রবার প্রজেক্ট কুইপারের আওতায় আমাজন দুটি প্রোটোটাইপ (একই ধরনের) স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এর মাধ্যমে পুরো বিশ্বে ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে কোম্পানিটি। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
বিশ্বের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহের জন্য বেজোস আগামী কয়েক বছরে ৩২০০টির বেশি কৃত্রিম উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করছেন। এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করবে আমাজন। ইতিমধ্যেই অনেক দেশেই স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক।
বেজোসের উৎক্ষেপণ করা দুটি ছোট স্যাটেলাইট (উপগ্রহ) হচ্ছে কুইপারস্যাট-১ ও কুইপারস্যাট-২। অ্যাটলাস-৫ রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটিকে ৫০০ কিলোমিটার উচ্চতায় (৩১০ মাইল) কক্ষপথে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র কেপ ক্যানারেভাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
মাটিতে ফাইবার অপটিক্যাল সংযোগের বিপরীতে আকাশে স্যাটেলাইট সংযোগের ফলে উচ্চ-ব্যান্ডউইথ ও কম লেটেন্সির (ন্যূনতম বিলম্ব) ইন্টারনেট সংযোগ নিশ্চিত করাই প্রজেক্ট কুইপারের লক্ষ্য।
গবেষণা ও উন্নয়নের জন্য আমাজন ২০১৮ সালে প্রজেক্টে কুইপারে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে। উচ্চ-ব্যান্ডউইথের ক্রমবর্ধমান বাজারে যোগ দেওয়ার ইচ্ছা থেকেই এই প্রজেক্ট শুরু করা হয়। এই ইন্টারনেট সেবা ফাইবার কানেকশনের তুলনায় দ্রুতগতির।
স্পেসএক্স কোম্পানি ইতিমধ্যে ৪ হাজার ৮০০ স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইউটেলস্যাট-ওয়ানওয়েব ও ৬২০ স্যাটেলাইট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানি ছাড়াও কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনও একই ধরনের স্যাটেলাইট প্রজেক্ট হাতে নিয়েছে।
বেজোসে দ্রুত এই স্ট্যাটেলাইট স্থাপন করতে চাইছেন। উপযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের জন্য আমাজনের যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) লাইসেন্সও আছে। তবে এই লাইসেন্সের চুক্তি অনুসারে, জুলাই ২০২৬ সালের মধ্যে কুইপারের অর্ধেক স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করতে হবে আর বাকি অর্ধেক ২০২৯ সালের জুলাইয়ের মধ্যে মহাকাশে পাঠাতে হবে।
এই লক্ষ্য পূরণে উৎক্ষেপণ-সহযোগীর ব্যাপক চাহিদা রয়েছে আমাজনের। প্রায় ১০০টি উৎক্ষেপণ কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে কোম্পানির।
অন্যান্য স্যাটেলাইট সেবার মতো আমাজনও সমালোচনা মুখে পড়বে। কারণ মহাকাশ গবেষণার জন্য কুপিয়ার স্যাটেলাইটগুলো সমস্যা সৃষ্টি করতে পারে। এত বিপুলসংখ্যক মহাকাশযানের জন্য টেলিস্কোপ মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সঠিকভাবে স্যাটেলাইটগুলো তৈরি করা না হলে, এগুলো অনেক উজ্জ্বল দেখা যাবে।
নভোচারীরা এক প্রতিবেদনে বলেছে, ব্লুওয়াকার–৩ নামের একটি স্যাটেলাইট থেকে আলো প্রতিফলিত হচ্ছে। মহাকাশযানটির ৬৪ স্কয়ার ফিট অ্যান্টেনা রয়েছে, যা কক্ষপথ থেকে মোবাইল ফোনের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করে। বিজ্ঞানীরা বলছেন, আকাশে ১০টি উজ্জ্বল বস্তুর মধ্যে ব্লুওয়াকার–৩ একটি। এ ছাড়া স্যাটেলাইটগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বিজ্ঞানীরা শঙ্কিত।
বেজোসের মহাকাশের অনেকগুলো প্রজেক্টের মধ্যে কুপিয়ার একটি। তাঁর আরেকটি কোম্পানি ব্লু অরিজিনের মাধ্যমে ভ্রমণপিপাসুদের মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা দেওয়া হয়। রকেট ও ক্যাপসুল সিস্টেম ‘শেপারড’ এর মাধ্যমে এই কাজটি করা হয়।
ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ নামের আরও বড় মহাকাশযান আছে। চাঁদে বাণিজ্যিক স্টেশনে নভোচারীদের অবতরণের জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
৪৩ মিনিট আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
২১ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে