
গুগল ডিপমাইন্ডের প্রধান স্যার ডেমিস হাসাবিস সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের একটি অংশ ক্রমেই ‘বুদ্বুদের মতো’ আচরণ করছে এবং বাস্তব বাণিজ্যিক সম্ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কোনো পণ্য বা প্রযুক্তি ছাড়াই নতুন স্টার্টআপে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ টেকসই নয় এবং এতে বাজারে সংশোধন আসতে পারে।
তবে হাসাবিসের মতে, গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সম্ভাব্য ধাক্কা সামলাতে পারবে, কারণ তাদের শক্তিশালী ব্যবসা ও পণ্যে এআই যুক্ত করে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি এআইকে ‘সম্ভবত ইতিহাসের সবচেয়ে রূপান্তরকারী প্রযুক্তি’ বলে উল্লেখ করেন।
হাসাবিস আরও বলেন, চীনের তুলনায় এখনো পশ্চিমা দেশগুলো এআই উন্নয়নে এগিয়ে আছে, যদিও চীন স্বল্পমেয়াদি ব্যবহারিক প্রয়োগে দ্রুত অগ্রগতি করছে। সুইজারল্যান্ডের ডাভোসে আলোচনায় এআইয়ের ঝুঁকি ও ক্ষতির বিষয়টিও উঠে আসে। হাসাবিস জোর দিয়ে বলেন, নিরাপদ ও দায়িত্বশীল এআই উন্নয়ন এবং বিজ্ঞান ও চিকিৎসায় এআইয়ের ইতিবাচক ব্যবহার জনআস্থা তৈরির জন্য জরুরি।
এ ছাড়া হাসাবিস জানান, গুগলের এআই প্রযুক্তি ভবিষ্যতে স্মার্ট গ্লাসের মতো ডিভাইস জনপ্রিয় করতে সহায়ক হতে পারে। তবে তিনি গুগলের শীর্ষ নির্বাহী হওয়ার গুঞ্জন নাকচ করে বলেন, গবেষণা ও বিজ্ঞানের কাছাকাছি থাকাই তাঁর পছন্দ।

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে সাইবার হামলার উপযোগী সফটওয়্যার তৈরির অভিযোগে ১৫ বছর বয়সী এক হাইস্কুল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সাইবার হামলার কারণে জাপানের জনপ্রিয় এনিমে স্ট্রিমিং সেবা ‘বান্দাই চ্যানেল’-এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং
১ দিন আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
২ দিন আগে
ফুটবল শুধু ২২ জনের শারীরিক কসরত নয়, এটি আসলে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া বা বোঝাপড়ার জটিল এক মনস্তাত্ত্বিক খেলা। বিশ্ব ফুটবলে যুগে যুগে কত কৌশল, তত্ত্ব ও ট্যাকটিক্যাল সিস্টেমের যে জন্ম হয়েছে, তার ইয়ত্তা নেই।
৩ দিন আগে
আমরা এরই মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন প্রযুক্তি পেয়ে গেছি। এগুলো দৃষ্টি ও শ্রবণশক্তি এবং অনুভবের প্রযুক্তিগত প্রয়োগ। তবে বিজ্ঞানীরা এখন কাজ করছেন ঘ্রাণশক্তি নিয়ে। সম্প্রতি গবেষকেরা তৈরি করেছেন ইলেকট্রিক নাক বা ই-নাক।
৩ দিন আগে