
বিশ্বখ্যাত চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবার মেটার এলএলএএমএ ও চীনের ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে—তারা দুটি ‘ওপেন ওয়েট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বিনা মূল্যে ডাউনলোড ও কাস্টমাইজ করার জন্য উন্মুক্ত করেছে।
মডেল দুটির নাম—জিপিটি-ওএসএস-১২০বি এবং জিপিটি-ওএসএস-২০ বি-টু। এগুলো ব্যবহার করে ডেভেলপাররা নিজের মতো করে এআই অ্যাপ্লিকেশন তৈরি ও সংশোধন করতে পারবেন। তবে এগুলো পুরোপুরি ‘ওপেন সোর্স’ নয়, বরং ‘ওপেন ওয়েট’। অর্থাৎ, এগুলো সূক্ষ্ম পরিবর্তন করা গেলেও সম্পূর্ণ গঠনকাঠামো বা ট্রেনিং ডেটাসেট ডেভেলপারদের কাছে উন্মুক্ত নয়।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও সর্বজনীন কল্যাণের ভিত্তিতে তৈরি মডেলগুলো বিশ্বের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এই মডেল তৈরি করতে বিলিয়ন ডলারের গবেষণা হয়েছে এবং এখন এগুলো উন্মুক্ত করে দেওয়ায় সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে এআই পৌঁছে যাবে।’
মডেলগুলো এজেন্টিক ওয়ার্কফ্লো বা স্বয়ংক্রিয় এআই এজেন্ট পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে বলেও জানিয়েছে ওপেনএআই।
এদিকে, মেটার প্রধান মার্ক জাকারবার্গও বলেছেন, মডেলগুলো বিনা মূল্যে ব্যবহারের জন্য রাখলে আরও বেশি মানুষের কাছে এআইয়ের সুফল পৌঁছানো যাবে এবং কিছু নির্দিষ্ট কোম্পানির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা কমবে। যদিও মেটার পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে—উন্নত মডেলগুলো নিয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হতে পারে।
অন্যদিকে, ওপেনএআই জানিয়েছে, তারা মডেলগুলো নিয়ে পরীক্ষা চালানোর সময় নিরাপত্তাজনিত সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে ইচ্ছাকৃতভাবে ‘ক্ষতিকর’ সংস্করণও তৈরি করেছিল। তবে সেগুলো বায়োলজিক্যাল বা সাইবার নিরাপত্তাসংক্রান্ত হুমকি তৈরির মতো উচ্চক্ষমতাসম্পন্ন হয়ে ওঠেনি বলেই দাবি তাদের।
চীনা প্রতিদ্বন্দ্বী ডিপসিকও ইতিমধ্যে শক্তিশালী ও কাস্টমাইজযোগ্য এআই মডেল উন্মুক্ত করেছে, যেগুলো মেটা বা ওপেনএআইয়ের মতোই সহজলভ্য।
ওপেনএআই জানিয়েছে, তাদের বড় মডেল জিপিটি-ওএসএস-১২০বি যুক্তি দিয়ে চিন্তার ক্ষেত্রে ‘ও৪-মিনি’ মডেলের কাছাকাছি সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ, এটি কেবল ‘ওপেন মডেল’ নয়, বরং কার্যক্ষমতার দিক থেকেও উন্নত।
উল্লেখ্য, মেটার এলএলএএমএ মডেলগুলোকে মেটা ‘ওপেন সোর্স’ বললেও যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোর্স ইনিশিয়েটিভ জানিয়েছে—ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকায় এগুলো পুরোপুরি ওপেন সোর্স নয়। ঠিক তেমনি, ওপেনএআই তাদের মডেলকে ‘ওপেন ওয়েট’ বলে উল্লেখ করেছে, যা একধরনের সীমিত উন্মুক্ততা বোঝায়।
এদিকে চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ জিপিটি-৫ শিগগিরই উন্মুক্ত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। গত রোববার স্যাম অল্টম্যান একটি স্ক্রিনশট শেয়ার করেন, যাতে নতুন মডেলের আভাস পাওয়া যায়।
এদিকে গুগলও তাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেল। তাদের নতুন জিনি ৩ মডেল বাস্তব পৃথিবীর অনুকরণে একটি পরিবেশ তৈরি করতে পারে, যেখানে রোবট বা স্বয়ংক্রিয় যানবাহন প্রশিক্ষণ নিতে পারে। গুগল ডিপমাইন্ড বলছে, এ ধরনের ‘ওয়ার্ল্ড মডেল’ ভবিষ্যতের স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপমাইন্ডের ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, এই প্রযুক্তি এজিআই অর্জনের পথে একটি বড় ধাপ এবং ভবিষ্যতের এআই এজেন্টদের বিশ্বে বাস্তব ভূমিকা পালনে সহায়ক হবে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
১৭ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
১৭ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
১৮ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১৮ ঘণ্টা আগে