স্লাইডে ভিডিও রেকর্ডিং টুল নিয়ে এল গুগল। এই টুল ব্যবহার করে ওয়েব সেমিনার, কর্মীদের প্রশিক্ষণ ও ক্লাস প্রেজেন্টেশনের সময় নিজের ভিডিও ধারণ করা যাবে। থার্ড পার্টি অ্যাপের আর কোনো প্রয়োজন হবে না।
গুগল বলছে, কম্পিউটারের ওয়েবক্যাম বা এক্সটার্নাল ক্যামেরা ও মাইক্রোফোন হার্ডওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশনের সঙ্গে ভিডিও যুক্ত করতে পারবেন স্লাইড ব্যবহারকারীরা ।
স্ল্যাইডের টুলবারের ডান দিকে ‘রেকর্ড’ বাটন থাকবে। প্রতিটি সেশন রেকর্ডের জন্য ৩০ মিনিটের সীমা বেঁধে দেওয়া হবে। ভিডিও রেকর্ডিংগুলো গুগল ড্রাইভে সংরক্ষিত হবে। পপ আপ অপশনের মাধ্যমে প্রেজেন্টেশনের সঙ্গে যুক্ত ভিডিওগুলো শেয়ার ও ডিলিট করা যাবে।
অ্যাপের সেটিংস থেকে ক্যামেরা ও মাইক্রোফোন নির্বাচন করা যাবে। নির্দিষ্ট রেকর্ডিং স্টুডিও ইন্টারফেস নির্বাচন করার পর রেকর্ডিং শুরু হবে। প্রতিটি স্লাইডের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজের ভিডিও এক কোনায় দেখা যাবে। রেকর্ডিং পুনরায় শুরু করার জন্য ‘পজ’ করে ‘রি-রেকর্ডে’ ক্লিক করতে হবে। আর রেকর্ডিং সেভ করার জন্য ‘পজ’ করে ‘সেভ টু ড্রাইভ’ অপশনে ক্লিক করতে হবে।
ফিচারটি শুধু ডেস্কটপের ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের অ্যাপে এই ফিচার পাওয়া যাবে না। ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ওয়ার্কস্পেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস ও এডুকেশন প্লাসের সাবস্ক্রিপশন লাগব।
রেকর্ডিং ফিচারটি গুগল দুই ধাপে ছাড়বে। র্যাপিড রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য এই ফিচার গত ২৮ নভেম্বর ছাড়া হয়েছে। ২০২৪ সালের ২ জানুয়ারিতে দ্বিতীয় ধাপে এই ফিচার শিডিউল রিলিজ ডোমেইন সেবার সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য ছাড়া হবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
১৪ ঘণ্টা আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
১ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
২ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
২ দিন আগে