
কোনো নকিয়া ফোনে অ্যাপলের অপারেটিং সিস্টেম চলতে দেখলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তবে এই অসম্ভব বিষয়টিই করে দেখিয়েছেন এক হ্যাকার। উইন্ডোজ ফোন নকিয়া লুমিয়া ১০২০-এর কেসে আইফোন এসই ৩-এর যন্ত্রাংশ প্রবেশ করিয়ে এক অভিনব হাইব্রিড স্মার্টফোন তৈরি করেছেন তিনি।
লুমিয়া ফোনগুলো তাদের রঙিন পলিকার্বনেট কেস এবং চমৎকার বাঁকানো ডিসপ্লের জন্য বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে লুমিয়া ১০২০ তার ৪১ এমপি সেন্সর ক্যামেরার জন্য বিখ্যাত। এই হাইব্রিড ফোনে শুধু লুমিয়ার কেস ও সামনের গ্লাস ব্যবহার করা হয়েছে। ভেতরের সবকিছুই আইফোন এসই-৩-এর যন্ত্রাংশ, যা অ্যাপলের এ১৫ বায়োনিক চিপে চলে এবং সাধারণ আইফোনের মতোই আইওএস ১৮.৩. ১ ব্যবহার করে।
ফোনটি চালু করার পর আইওএসের ইন্টারফেস দেখা যায়, যা একদমই উইন্ডোজ ফোনের এর লাইভ টাইলসের এর বিপরীত। এই ডিভাইসটি এতটাই গভীরভাবে আইফোনের মতো যে, এটি আইওএস আপডেট পায়,৫জি সাপোর্ট করে এবং অ্যাপল এয়ারপ্লে সেবার সঙ্গেও কাজ করে। একমাত্র যা কাজ করে না, তা হলো—ওয়্যারলেস চার্জিং এবং অ্যাপল পে।
অত্যন্ত নিখুঁতভাবে হাইব্রিড ডিভাইসটি তৈরি করা হয়েছে। লুমিয়ার সামনের গ্লাসটি পুনরায় ল্যামিনেট করা হয়েছে, যাতে এতে আইফোন এসই ৩-এর এলসিডি ডিসপ্লে এটে যেতে পারে। আইফোনের সেলফি ক্যামেরাটি সাবধানে লুমিয়া ফোনে স্থাপন করা হয়েছে। এমনকি বাটনগুলোও নিজের জায়গায় রয়েছে এবং লুমিয়ার ক্যামেরা শাটার বাটনটি এখন ভলিউম বাটনের সঙ্গে যুক্ত। ছবি তোলার জন্য ক্যামেরার শাটার বাটনটি কাজ করবে। আবার এটি কোনো কাজে না লাগলেও অতিরিক্ত ভলিউম ডাউন বাটন হিসেবে ব্যবহার করা যায়।
আরও অবাক করা বিষয় হলো—লুমিয়া ১০২০-এর বিশাল ক্যামেরা বাম্প এখনো রয়েছে, কিন্তু সেখানে ৪১ এমপির পিউরভিউ সেন্সর নয়, বরং আইফোন এসই ৩-এর ১২ এমপির ক্যামেরা বসানো হয়েছে। এর নিচে রয়েছে একটি স্বচ্ছ টাচ আইডি সেন্সর, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লুমিয়া যুগে যখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, তখন এটি আজকের দিনে একটি অভিনব সংযোজন।
এই হাইব্রিড ডিভাইসটির মজার ব্যাপার হলো—প্রথম দেখায় মনে হবে ফোনটিতে একটি মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। তবে, আরও কাছ থেকে দেখলে বোঝা যাবে, এটি আসলে অ্যাপলের লাইটনিং পোর্ট, যা মাইক্রো-ইউএসবি শেলের মধ্যে লুকানো।
এই প্রকল্পটি আসলে শুধু তাত্ত্বিক বিষয় নয় বরং এটি একটি পুরোপুরি কার্যকরী ডিভাইস। ডিভাইসটি সম্পর্কে নির্মাতা বলেন, এর ৯৩ শতাংশ ব্যাটারি লাইফ রয়েছে, সিগনাল ভালো এবং এটি একটি দ্বিতীয় ফোন হিসেবে ব্যবহার করা যায়।
মূলত দুটি ভিন্ন ডিজাইন দর্শনের সংযোগ হিসেবে প্রকল্পটিকে দেখা যায়। এক সময়ে ফটোগ্রাফির জন্য জনপ্রিয় ছিল নকিয়া লুমিয়া। অন্যদিকে, আইফোন এসই৩-এর ডিজাইন হচ্ছে সাধারণ এবং এমন একটি মডার্ন ডিভাইস, যা আইফোন ৬-এর ডিজাইন থেকে খুব বেশি পরিবর্তন পায়নি।
এই প্রকল্পটি কোনো ব্যবহারিক উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। এটি নিছক আগ্রহের কারণেই পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়। এই অদ্ভুত ডিভাইসের নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ‘ওশেনডেপথ ৯৫০২৮’ নামে পরিচিত।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৪২ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে