
ইউরোপের আইফোন ও আইপ্যাডে এপিক গেমস স্টোর রাখার অনুমোদন দিল অ্যাপল। ডিভাইসগুলোতে গেম স্টোর স্থাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বলে গত শুক্রবার অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ তোলে ফোর্টনাইট গেমের নির্মাতা কোম্পানি এপিক গেমস। এই অভিযোগের পরপরই আইওএস ডিভাইসে এপিক গেমস স্টোর চালু করার অনুমোদন দেয় অ্যাপল। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল বলেছে, সর্বশেষ বিরোধটি এপিকের মার্কেটপ্লেস কেন্দ্রিক। জনপ্রিয় গেম অ্যাপ ফোর্টনাইট নিয়ে নয়। অনেক আগেই আইফোনে অ্যাপটি চালানোর জন্য অনুমতি দিয়েছে অ্যাপল।
আইওএসের অ্যাপ ইকোসিস্টেমের ওপর অ্যাপলের কঠোর নিয়ন্ত্রণের সমালোচনা করে আসছে অ্যাপ ডেভেলপার ও ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনের নিয়ন্ত্রকেরা।
এই অনুমোদন পাওয়ার আগে এপিক কোম্পানি বলেছে, আইওএসের অ্যাপ স্টোরের সঙ্গে এপিক গেমস স্টোরের কিছু বাটন ও লেবেলের নকশায় মিল পাওয়ায় দুবার এপিকের নথিগুলো প্রত্যাখ্যান করে অ্যাপল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফরমের বিভিন্ন পোস্টে এপিক জানায়, ‘আমরা একই ধরনের ‘‘ইনস্টল’’ ও ‘‘ইন অ্যাপ পারচেজ’’ লেবেল ব্যবহার করছি, যা একাধিক প্ল্যাটফরমে জনপ্রিয় অ্যাপ স্টোরগুলোতে ব্যবহৃত হয়। আইওএস অ্যাপের বাটনের স্ট্যান্ডার্ড নিয়মগুলো অনুসরণ করে এগুলো তৈরি করা হয়েছে।’
এপিক গেমস আরও বলছে, ‘এ ধরনের প্রত্যাখ্যান অ্যাপলের স্বেচ্ছাচারী ও প্রতিবন্ধকতামূলক আচরণ প্রকাশ করে এবং ডিএমএ আইনের (ডিজিটাল মার্কেটস অ্যাক্ট) লঙ্ঘন করে। এই উদ্বেগ সম্পর্কে ইউরোপীয় কমিশনকে জানানো হয়েছে।’
তবে ইইউ কমিশন এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। বিকল্প অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডে অ্যাপল বাধা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত মাসে তদন্ত শুরু করে ইউরোপীয় কমিশন।
২০২০ সাল থেকে এপিক ও অ্যাপলের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। সে সময় মামলার অভিযোগে এপিক বলে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ইনস্টলে বাধ্য করে গ্রাহকদের ও ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রে ডেভেলপারদের ওপর ৩০ শতাংশ ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন করে।
ডিএমএ আইনের সঙ্গে মিল রেখে এ বছরের শুরুতে অ্যাপ স্টোর নীতিমালায় পরিবর্তন আনে অ্যাপল। গত মার্চ মাসে ইউরোপে ডিএমএ আইন কার্যকার হয়।
নতুন পরিবর্তনের মাধ্যমে আইফোনে থার্ড পার্টি অ্যাপ রাখার অনুমতি দেয় অ্যাপল। সেই সঙ্গে ইন অ্যাপ পারচেজের ওপর থেকে ফি সরিয়ে দেয় কোম্পানিটি। তবে আইফোনে অ্যাপ ও থার্ড অ্যাপ স্টোর রাখার জন্য নতুন ‘কোর টেকনোলজি ফি’ নির্ধারণ করেছে অ্যাপল। তবে এই ফি-কে শোষণমূলক বলে মনে করেন অনেক ডেভেলপার।

পদত্যাগ করেছেন ওপেনএআই-এর রোবোটিকস দলের প্রধান কেইটলিন কালিনোস্কি। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) গোপন নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের চুক্তির প্রতিবাদে তাঁর এই পদত্যাগ বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে। গতকাল শনিবার কালিনোস্কি এই পদত্যাগের ঘোষণা দেন।
২ দিন আগে
বিমানবন্দরে লাগেজ হারিয়ে যাওয়া নতুন কিছু নয়। যাত্রা শুরু বা শেষে এই ভোগান্তির মতো খারাপ জিনিস আর হয় না। তবে এই কষ্ট থেকে মুক্তি দিতে গুগল নিয়ে এসেছে নতুন ফিচার ‘ফাইন্ড হাব’। এর মাধ্যমে যাত্রীরা তাদের হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান বা ‘লাইভ লোকেশন’ সরাসরি এয়ারলাইনসকে জানাতে পারবেন।
২ দিন আগে
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়গান চলছে কয়েক বছর ধরেই। লক্ষ্য ছিল—এআই মানুষের একঘেয়ে কাজগুলো করে দেবে আর কর্মীরা পাবে বাড়তি অবসর। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো।
২ দিন আগে
এবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে অনলাইনে হয়রানি ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখতে বিধিনিষেধ আরোপকারী দেশগুলোর তালিকায় সর্বশেষ নাম হিসেবে যুক্ত হলো দেশটি।
৩ দিন আগে