
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ট্রিপল প্লে সেবা চালু করেছে। আজ রোববার বিটিসিএলের রমনা অফিসে এ সেবার পাইলট কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
উদ্বোধন অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল জীবনকে সহজ, সাশ্রয়ী ও সমন্বিত করার লক্ষ্যে আজ আমরা বিটিসিএল এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার পাইলট উদ্বোধন করছি। এটি একটি সমন্বিত ডিজিটাল উদ্যোগ, যেখানে ভয়েস, ডেটা ও এন্টারটেইনমেন্ট এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।’
বিশেষ সহকারী বলেন, বিটিসিএল দেশের অন্যতম প্রতিষ্ঠান, যার রয়েছে প্রায় সব ধরনের টেলিযোগাযোগ লাইসেন্স ও দেশব্যাপী ফাইবার নেটওয়ার্ক। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বিটিসিএলকে নতুনভাবে রিব্র্যান্ড করে একটি আধুনিক ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই ট্রিপল প্লে ধারণার মূল লক্ষ্য হলো—একটি সিম ও একটি সংযোগের মাধ্যমে ঘরে ও বাইরে নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যবহারকারী ঘরে থাকলে ওয়াইফাই এবং বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে একই সেবা ব্যবহার করতে পারবেন।
এমভিএনও এবং ট্রিপল প্লে নিয়ে গ্রাহক জরিপের কথা উল্লেখ করে বিশেষ সহকারী বলেন, জরিপে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচক হিসেবে দেখেছেন। এটি বাজারে প্রতিযোগিতা তৈরি করবে, সেবার মান বাড়াবে এবং পাইরেসি কমাতে সহায়ক হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নির্বাচনের পরপরই রমনা ও গুলশান থেকে বাণিজ্যিকভাবে এই সেবা চালু করা হবে। ভবিষ্যতে ডিভাইস সংযুক্ত কোয়াড প্লে ও দেশব্যাপী ফাইবার সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই আনলিমিটেড মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য এই সেবা চালু করেছে। এই সেবার আওতায় গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’ও এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত থাকবে।
জীপন (GPON) সংযোগ, রাউটারসহ আনলিমিটেড ইন্টারনেট এবং ওটিটি কনটেন্ট (নাটক, মুভির) প্ল্যাটফর্ম টফি এই এমভিএনও সেবার সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্টকে একীভূত করে কোয়াড-প্লে সেবা দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চেীধুরীসহ বিটিসিএল এবং টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদেরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পর্যন্ত ইউরোপের শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে প্রযুক্তিটি দ্রুত বিকশিত হওয়ায় দীর্ঘ মেয়াদে এর প্রভাব কী হতে পারে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
২ দিন আগে
সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৩ দিন আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
৩ দিন আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
৩ দিন আগে