
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।

নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
১ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৩ দিন আগে