কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে লেবেল যুক্ত করবে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ভুয়া তথ্য ও ডিপফেক প্রতিরোধে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বড় প্লাটফর্মগুলোর কাতারে শামিল হচ্ছে স্ন্যাপচ্যাট।
এখন এআই দিয়ে তৈরি ছবিগুলোতে ভূতের ইমোজির মতো একটি ওয়াটারমার্ক বা জলছাপ দেখতে পারবেন স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটির এআই টুল বা ‘ড্রিমস’ ফিচার ব্যবহার করে তৈরি ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করার পর স্ন্যাপচ্যাটের লোগোর স্বচ্ছ জলছাপ যুক্ত হবে। এই ছবি শেয়ার করা হলে প্রাপকেরা এই লোগোর পাশাপাশি ‘স্পার্কল’ (জ্বলজ্বলে) এআই আইকনও দেখতে পারবেন।
স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবটের টেক্সটভিত্তিক কনটেন্টনসহ এআই দিয়ে তৈরি বিভিন্ন কনটেন্ট চিহ্নিত করে এই প্ল্যাটফর্ম। ড্রিমস ফিচার ব্যবহার করে তৈরি করা ছবিগুলোর সঙ্গে একটি ‘কনটেক্সট কার্ড’ থাকে যা এই ফিচার ও জেনারেটিভ এআই কি তা ব্যাখ্যা করে। মাই এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনগুলো ও এআই টুল ব্যবহার করলে এর সঙ্গে ‘প্রাসঙ্গিক’ আইকন ব্যবহার করা হয়।
প্ল্যাটফর্মটি বলেছে, ‘একটি কঠোর মানবিক পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করে স্ন্যাপচ্যাট। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও কনটেন্টও পর্যালোচনা করা হয়। এই জলছাপের যুক্তের ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোন স্ন্যাটচ্যাটের কোন ছবিগুলো এআই দিয়ে তৈরি।’
নতুন এসব জলছাপ ব্যবহার ছাড়াও ব্যবহারকারীদের এআই প্রযুক্তি বিষয়ে সচেতন করতে করার জন্য উদ্যোগ নিয়েছে স্ন্যাপচ্যাট। প্ল্যাটফর্মটির সাপোর্ট পেজে এআই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও বলে, যদিও টেক্সট ভিত্তিক ও ভিজ্যুয়াল এআই টুলগুলোকে ভুয়া, ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি না করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের এসব কনটেন্ট রিপোর্ট করারও সুযোগ রয়েছে। আর আমরা এসব প্রতিক্রিয়াকে স্বাগত জানাই।
তথ্যসূত্র: ম্যাশাবল

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে