ইসরায়েলি নজরদারি অ্যাপ পেগাসাসের নির্মাতা কোম্পানি এনএসও গ্রুপের ক্লাউড অবকাঠামো বন্ধ করে দিয়েছে অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে তারা দ্য গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।
এ নিয়ে অ্যামজনের ওয়েব সার্ভিসের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, যখন আমরা ঘটনাটি শুনেছি আমরা তখনই দ্রুত এনএসও গ্রুপের ক্লাইড অবকাঠামো এবং সব অ্যাকাউন্ট বন্ধ করে দেই।
পেগাসাসের প্রথম সংস্করণটি আবিষ্কার করা হয় ২০১৬ সালে। টেক্সট বা ইমেইলের মাধ্যমে ফোনে প্রবেশের লক্ষ্য ছিল এই ম্যালওয়্যার। সেই মেসেজ বা ইমেইল ওপেন করলেই ম্যালওয়্যারটি সক্রিয় হয়ে যায়। তবে এখন এর ক্ষমতা আরও উন্নত হয়েছে। পেগাসাসকে এখন আর ক্লিকের ওপর নির্ভর করতে হয় না। ক্লিক ছাড়াই ফোনে প্রবেশ করার ক্ষমতা আছে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে