
মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই। এই অংশীদারত্বের আওতায় ব্যবহারকারীরা টেলিগ্রামেই ব্যবহার করতে পারবেন এআই চ্যাটবট গ্রোক। সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চুক্তির অংশ হিসেবে এক্সএআই প্রতিষ্ঠান নগদ ও শেয়ারের সমন্বয়ে টেলিগ্রামকে ৩০০ মিলিয়ন ডলার দেবে। এর মাধ্যমে এক বিলিয়নের বেশি ব্যবহারকারীর টেলিগ্রাম প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় এক্সএআই।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জানান, এটি একটি এক বছরের চুক্তি। এআই চ্যাটবট ব্যবহারের মাধ্যমে টেলিগ্রামে যে সাবস্ক্রিপশন বিক্রি হবে, তার ৫০ শতাংশ আয় পাবে টেলিগ্রাম। তবে দুরভ নিশ্চিত করেছেন, ব্যবহারকারীরা গ্রোকের সঙ্গে যেসব তথ্য সরাসরি শেয়ার করবেন, কেবল সেগুলোরই অ্যাকসেস পাবে এক্সএআই।
তবে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই অংশীদারত্বের ফলে নিজেদের এআই মডেল উন্নয়নে মূল্যবান ডেটা পেতে পারে এক্সএআই। কারণ, মানসম্মত ওপেন-সোর্স ডেটা ক্রমেই কমে আসছে। এ কারণে মেটার মতো প্রতিষ্ঠানগুলোও এখন ব্যবহারকারীদের সঙ্গে বটের কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের মডেল প্রশিক্ষণ দিচ্ছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীদের পাবলিক পোস্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়। তবে টেলিগ্রামে এক্সএআই-ও একইভাবে ডেটা ব্যবহার করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
চলতি বছর এআই অবকাঠামো ও আর্থিক পরিষেবায় একাধিক চুক্তিতে যুক্ত হয়েছে এক্সএআই। তবে টেলিগ্রামের সঙ্গে অংশীদারত্ব নিয়ে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টের জবাবে ইলন মাস্ক জানিয়েছেন, এখনো কোনো চুক্তি সই হয়নি। এর জবাবে পাভেল দুরভ জানান, চুক্তিটি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে, তবে আনুষ্ঠানিকতা এখনো বাকি।
এক বিলিয়নের বেশি ব্যবহারকারীর টেলিগ্রাম প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও জোরদার করতে চায় এক্সএআই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অধিগ্রহণ করেছে এক্সএআই। এটি এক্সআইকে এআই প্রশিক্ষণের জন্য অতিরিক্ত তথ্যভান্ডার সরবরাহ করতে পারে।
চলতি বছর এক্সএআই আরও কয়েকটি বড় অংশীদারত্বে যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে—এআই অবকাঠামো এবং আর্থিক খাতে কাজ করা সংস্থাগুলোর সঙ্গে চুক্তি।

দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
১৪ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
১৪ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
১৫ ঘণ্টা আগে