ইন্টারনেট বন্ধের ব্যর্থতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষা না করতে পারার দায় নিয়ে বিটিআরসির চেয়ারম্যান ও কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট বন্ধের দায়ভার সবার আগে বিটিআরসির ওপর বর্তায়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরবচ্ছিন্ন সেবা এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব ছিল নিয়ন্ত্রক কমিশনের ওপর। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, উপরন্তু গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ব্যবহার করার সুযোগ না দেওয়া এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দেশ এক রেট গাইডলাইন বাস্তবায়ন না করতে পারায়, তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে-এদেরকে আইনের আওতায় আনা উচিত। সেই সঙ্গে কমিশনে দুর্নীতিবাজদের চিহ্নিত করে, শাস্তির আওতায় আনা উচিত।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দিয়ে পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল, তাই তার শুধু পদত্যাগ নয়, তাকে আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট ও আইটি ইন্ডাস্ট্রিতে যে দখলবাজি বা অপসংস্কৃতি চলছে, তার একটি সঠিক সমাধান দরকার। নিয়মতান্ত্রিক উপায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি রাতে আনতে হবে, পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকে অপসারণ করতে হবে।’

দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
৮ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
৯ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
৯ ঘণ্টা আগে