
দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলগুলোর ব্যবহার এখন অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে। কনটেন্ট তৈরি থেকে শুরু করে সিভি, কভার লেটার এবং চাকরির আবেদন সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করছে এআই। এবার চাকরির আবেদন ক্ষেত্রে এআই ব্যবহারে আরও একধাপ এগিয়ে গেছেন এক তরুণ। পরীক্ষামূলকভাবে চাকরি খোঁজার পুরো প্রক্রিয়া একটি বটের হাতে ছেড়ে দিন তিনি। এর ফলে ঘুমিয়ে ঘুমিয়েই স্বয়ংক্রিয়ভাবে ১ হাজারটি চাকরির জন্য আবেদন পাঠাতে পারলেন এই তরুণ। আর এক মাসের মধ্যেই ৫০টি চাকরির ইন্টারভিউয়ের ডাকও পেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’–এ নিজের উদ্ভাবন সম্পর্কে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এই এআই বটটি দিয়ে প্রতিটি চাকরির বর্ণনার সঙ্গে মানানসই সিভি, কভার লেটার তৈরি করা যাবে সহজেই। এআইয়ের সাহায্য সেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা নিয়োগকারীদের নজরে আসার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।
একটি শব্দও টাইপ না করে এআই বটের মধ্যে প্রতি রাতে শত শত চাকরির জন্য আবেদন করতে পেরেছিলেন ওই ব্যক্তি। সকালে তিনি তার ইনবক্সে হাজারো আবেদন দেখতে পেতেন। প্রতিটি চাকরির জন্য আবেদনটি কাস্টমাইজড করে তৈরি দিত এআই বটটি।
এভাবে চাকরি আবেদন প্রক্রিয়াটিকে অনেক বেশি কার্যকরী। ফলে একই সঙ্গে একাধিক চাকরির জন্য আবেদন করতে পারছিলেন ওই ব্যক্তি এবং অন্য কাজের ওপর মনোযোগ দিতে পারছিলেন।
প্রতিটি আবেদন কাস্টমাইজড করার মাধ্যমে নিয়োগকর্তার সামনে তার আবেদনটি আরও সহজে নজরে পড়ে। ওই ব্যক্তির পরীক্ষা দেখিয়েছে কীভাবে অটোমেশন পদ্ধতি প্রার্থীদের জন্য একটি সাধারণত সময়সাপেক্ষ প্রক্রিয়াকে সহজতর করতে পারে, যা প্রতিযোগিতামূলক চাকরি বাজারে দ্রুত আবেদনের সুযোগ দেয়।
এআই বটের পরীক্ষাটি বেশ চমৎকার ফলাফল দিলেও চাকরি নিয়োগে অটোমেশনের ব্যাপক প্রভাব সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তিনি পেশাদারি পরিবেশে মানবিক সংযোগ হারানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘যতটা আমরা নির্বাচনী প্রক্রিয়া অপটিমাইজ বা স্বয়ংক্রিয় করতে চাই, ততটাই আমরা সেই মানবিক উপাদানটি হারানোর ঝুঁকি নিচ্ছি, যা অনেক সময় কাজের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনলাইনে প্রতিক্রিয়া
রেডিট পোস্টে যেখানে ওই ব্যক্তি তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, সেখানে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী তার সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন। এক রেডিট ব্যবহারকারী বলেন, ‘এটা দারুণ! তুমি সত্যিই চাকরি বাজার হ্যাক করে ফেলেছ।’
অন্যরা চাকরি খোঁজার জন্য এআই ব্যবহারের ব্যাপক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন, ‘যখন সবাই এটি ব্যবহার শুরু করবে তখন চাকরি খোঁজা আরও বেশি কঠিন হয়ে যেতে পারে কি না।
বিষয়টি নিয়ে অনলাইনে হাস্যরসও তৈরি হয়। এক ব্যক্তি বলেন ‘অবশেষে, এমন একটি রোবট পাওয়া গেল যা আমার চেয়ে বেশি কাজ করে!
অন্যরা পুরো ধারণাটিকে ‘চমৎকার এবং ভীতিকর’ বলে উল্লেখ করেছেন, ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এর প্রভাব কেমন হতে পারে তা নিয়ে চিন্তা করছেন।
ব্যক্তির পরীক্ষা চাকরি আবেদন প্রক্রিয়ায় এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেছে। তবে, যেহেতু অটোমেশন আরও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, এটি চাকরি বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিতে পারে। অনেক চাকরি প্রার্থী যখন একই ধরনের এআই টুল ব্যবহার করতে শুরু করবে, তখন নিজেকে আলাদা করে প্রকাশ করা আরও কঠিন হয়ে পড়বে। তবুও, এআইয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ানোর সম্ভাবনা স্পষ্ট।
তথ্যসূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
১ দিন আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
২ দিন আগে
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ পরিচিতি পাওয়া একটি চ্যানেল ‘দ্য দেশভক্ত’। ৬০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলের সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশ ও বৈশ্বিক রাজনীতি-অর্থনীতিসহ সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ...
২ দিন আগে