স্থানীয় উৎপাদন বাড়াতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ভারত সরকার। আর আইফোন নির্মাণের জন্য মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল খুঁজছে চীনের বিকল্প একটি শ্রমবাজার। এই দুই বিষয়ের সম্মিলনে এবার ভারতই আইফোন উৎপাদনের নতুন ক্ষেত্র হতে চলেছে।
আজ শুক্রবার ভারতীয় এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতেই অ্যাপলের অফিশিয়াল আইফোন নির্মাণ করবে টাটা গ্রুপ। ভারতের বাজারের চাহিদা মিটিয়ে এই ফোন বিশ্ববাজারেও রপ্তানি হবে।
আজই এই ঘোষণা দিয়েছেন ভারতের ইলেকট্রনিক ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, আগামী আড়াই বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে (সাবেক টুইটার) একটি টুইট করেছেন রাজীব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন—বৈশ্বিক ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোকে ভারতে উৎপাদনের মাধ্যমে যেসব কোম্পানি ভারতকে এই শিল্পে শক্তিশালী ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণ করতে চায় সেসব কোম্পানির পাশে থাকবে তাঁর মন্ত্রণালয়।
সারা বিশ্বে অ্যাপলের যে অফিশিয়াল আইফোন বিক্রি হয় তার বেশির ভাগ তৈরি হয় চীনে। তবে চীন-মার্কিন বাণিজ্য দ্বৈরথের জন্য আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চীনের বিকল্প চিন্তা করছে। এই সুযোগটিকেই লুফে নিতে যাচ্ছে ভারত।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৩ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৩ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৫ দিন আগে