সোশ্যাল মিডিয়া জায়ান্টদের অ্যালগরিদম আর লাইক-ভিউর ইঁদুরদৌড়ে মত্ত দুনিয়া। তবে সেখান থেকে মুক্তি পেতে জেন-জি তরুণেরা এখন খুঁজছেন ছোট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। নিজেদের পছন্দ ও গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে তাঁরা কিছু বিকল্প অ্যাপ বেছে নিচ্ছেন।
ছবি ও স্মৃতি: সাধারণের ভিড়ে না হারিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি ও দৈনন্দিন মুহূর্ত শেয়ার করতে তাঁরা ব্যবহার করছেন ‘রেট্রো’ এবং সরাসরি হোম স্ক্রিনে ছবি দেখানোর উইজেট অ্যাপ ‘লকেট’।
রুচি ও ফ্যাশন: পিন্টারেস্টের এআই-নির্ভর কনটেন্ট এড়াতে নান্দনিক অনুপ্রেরণার জন্য কসমস এবং কেনাকাটাকে সামাজিক রূপ দিতে ‘দ্য মল’ তাঁদের দারুণ পছন্দ।
ভিডিও ও টেক্সট: টুইটার বা ‘এক্স’-এর বিকল্প হিসেবে ব্লুস্কাই ও ম্যাস্টোডন। দুটোই একসঙ্গে চালাতে তাঁরা বেছে নিয়েছেন ‘ইন্ডিগো’। আর পুরোনো ‘ভিন’-এর স্বাদ পেতে ৬ সেকেন্ডের ভিডিও অ্যাপ ‘ডিভাইন’ বেশ জনপ্রিয় তাঁদের কাছে।
শখ ও লাইফস্টাইল: পছন্দের জায়গাগুলোর সামাজিক মানচিত্র বা ম্যাপ তৈরিতে তরুণেরা ঝুঁকছেন ‘কর্নার’-এর দিকে। এ ছাড়া গান শেয়ার করার জন্য ‘এয়ারবাডস’, বই পড়ার ক্লাব হিসেবে ‘ফ্যাবল’ এবং নিজের ভালো লাগার ডিজিটাল ডায়েরি হিসেবে ‘শেলফ’ ব্যবহৃত হচ্ছে।
যোগাযোগের নেটওয়ার্ক: ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগের খবরাখবর এক জায়গায় ট্র্যাক করতে তাঁরা সাহায্য নিচ্ছেন ‘মেশ’ অ্যাপের।
মূলত কৃত্রিম জনপ্রিয়তার পেছনে না ছুটে একটি নিরাপদ ও সমমনা কমিউনিটি গড়ে তুলতেই তরুণ প্রজন্ম এখন এই স্বাধীন অ্যাপগুলোর দিকে ঝুঁকছেন।

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে