
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রোববার (২ আগস্ট) এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে টেলিকম ও তথ্যপ্রযুক্তি বিশেষায়িত নিউজ পোর্টাল টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সভা ও এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।
নতুন কমিটি চলতি বছর আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১৩ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে