
মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)-এর সদস্য এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর বিএসসিএল থেকে এসসিওতে ইওএল (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) পাঠানো হয়। পরবর্তীতে, এসসিওর স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে জোটটির সদস্য এবং ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
এসসিও বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার একটি বৈশ্বিক জোট। ২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি মূলত আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য, ইন-সিটু তথ্য এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার তথ্য একত্রিত করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস তৈরি এবং নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করে। স্যাটেলাইটভিত্তিক বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্যে এসসিও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্প পরিচালনা ও অর্থায়ন করে থাকে।
আন্তর্জাতিক পর্যায়ে এসসিওর অর্থায়নে ইতিমধ্যেই জলবায়ু পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন ও পূর্বাভাস বিষয়ে বহু সফল ও কার্যকরী আন্তর্জাতিক প্রকল্প পরিচালিত হয়েছে এবং বর্তমানে ফ্রান্স, চীন, হাইতি, থাইল্যান্ড, মায়ানমার ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব প্রকল্প পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এসসিওর অর্থায়নে ব্যান্ড-এসওএস প্রকল্পটি পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সাইক্লোনের সময় রিয়েল-টাইম জলোচ্ছ্বাসের পূর্বাভাস এবং ঝুঁকির মানচিত্র তৈরি করে সার্বিক বন্যা পূর্বাভাস প্রদান করা হচ্ছে।
এসসিওতে সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্যাটেলাইটভিত্তিক তথ্য, গবেষণা, প্রযুক্তি এবং এটি সম্পর্কিত উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের নতুন সুযোগ পাবে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাস্তবায়নে মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহারেও এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৯ সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য স্পেস সামিটের একটি নির্ধারিত অধিবেশনে এসসিও থেকে একটি সিগনেচার সেরেমনি আয়োজনের সম্ভাবনা রয়েছে, যেখানে এই সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুল রহমান বলেন, ‘এসসিওর সদস্যপদ এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে স্বীকৃতি প্রাপ্তি দেশের জন্য একটি গৌরবজনক আন্তর্জাতিক স্বীকৃতি। এটি শুধু বিএসসিএলের নয়, বরং বাংলাদেশের মহাকাশ ও জলবায়ু কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, প্রযুক্তি বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং স্যাটেলাইটভিত্তিক জলবায়ু তথ্য ব্যবহারের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, এই অর্জন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৪ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৫ দিন আগে