চ্যাটজিপিটি চালুর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিদ্বন্দ্বী চ্যাটবট হিসেবে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে যাওয়া শুরু করেছে গুগলের ‘বার্ড’। এর অন্যতম কারণ হলো— বার্ডের ইন্টারনেট ব্যবহারের সুযোগ। তবে প্রতিদ্বন্দ্বীদের আরও পেছনে ফেলতে চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা নিয়ে এসেছে ওপেনএআই। ফলে চ্যাটজিপিটিতে এখন থেকে হালনাগাদ তথ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর উত্তর দিতে পারছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মে টুইটারে এক পোস্টে ওপেনএআই ঘোষণা দেয়, ‘আমরা আগামী সপ্তাহে চ্যাটজিপিটির সমস্ত ‘প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য ওয়েব ব্রাউজিং ও প্লাগিনের সুবিধা চালু করছি।’
আগে, চ্যাটজিপিটি শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
এর আগে, চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাস সংরক্ষণ বন্ধ রাখার নতুন সুবিধা চালু হয়। ফলে চ্যাটগুলো ওপেনএআইয়ের ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হবে না।
গত ২৫ এপ্রিল এক ব্লগ পোস্টে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ঘোষণা দেয়, চ্যাটজিপিটিতে একটি নতুন সেটিং যুক্ত হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট সংরক্ষণ হওয়া বন্ধ রাখতে পারবেন। সংরক্ষণ বন্ধ রাখা হলে চ্যাটজিপিটির মডেলটিকে উন্নত করতে চ্যাটের তথ্য ব্যবহার করতে পারবে না ওপেনএআই। কথোপকথনগুলো ৩০ দিন রাখার পর ওপেনএআইয়ের সিস্টেম থেকে মুছে ফেলা হবে।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
২ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৩ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৪ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
৪ দিন আগে