ভিডিও এডিটিং সময়োপযোগী দারুণ এক পেশা। ভিডিও ধারণ ও সম্পাদনার প্রযুক্তি সহজলভ্য হওয়া, বিশ্বব্যাপী ভিডিও কনটেন্ট বিপণন ও প্রদর্শনের অসংখ্য প্ল্যাটফর্ম তৈরি, প্রথাগত পেশাগুলোর বাইরে এই পেশাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে এখানেও কথা আছে।
মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে সেখানেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে সম্পাদনা করাই সব নয়। প্রফেশনাল ভিডিও এডিটিং ভিন্ন জিনিস। এর জন্য বিস্তর জানাশোনা ও সঠিক সফটওয়্যার ব্যবহার করা জরুরি।
ভিডিও এডিটিং
ক্যামেরা বা বর্তমানের মোবাইল ফোন–যেটাই হোক না কেন, আমরা যে ভিডিও ধারণ করি, তাকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করি। এই সাজানোটাই হলো ভিডিও এডিটিং। ক্যামেরায় ধারণ করা বিভিন্ন শটকে একটার সঙ্গে অন্যটা মালার মতো গাঁথা, তাতে প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন ইফেক্ট দেওয়া, প্রয়োজনীয় টাইটেল বা সাবটাইটেল যোগ করা, কালার কারেকশন—সবই ভিডিও এডিটিংয়ের অংশ। আর এসব কাজ সঠিকভাবে যাঁরা করেন, তাঁরা ভিডিও এডিটর হিসেবে পরিচিত।
সফটওয়্যার
তরুণদের অনেকে ভিডিও এডিটিংয়ের জন্য মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। এগুলোর মধ্যে আছে কিনেমাস্টার, ফিল্মোরা, ভিএন ইত্যাদি। কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য এসব অ্যাপ উপযোগী নয়। সে ক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইডিয়াস বা ফাইনাল কাট প্রো বেশ প্রচলিত সফটওয়্যার। প্রিমিয়ার প্রো বা ইডিয়াস দিয়ে যে কেউ শুরু করতে পারেন।
পেশা হিসেবে নিতে হলে
ভিডিও এডিটিংকে পেশা হিসেবে নিতে হলে বেশ কিছু বিষয় চিন্তা করে ধাপে ধাপে এগোনো ভালো। যেমন:
কীভাবে শিখবেন
ভিডিও এডিটিং ঘরে বসে শেখা সম্ভব। তবে এটা বেশ সময়সাপেক্ষ। অনেকে অনলাইন কোর্সের মাধ্যমে এডিটিং শিখে থাকেন। সুযোগ থাকলে সরাসরি নির্ভরযোগ্য কোথাও গিয়ে কোর্স করতে পারেন।
অনলাইনে ইউডেমি, টেন মিনিট স্কুলসহ অনেক প্রতিষ্ঠান এটি শেখায়। তবে সরাসরি শেখা ভালো। তাতে খুঁটিনাটি বিষয়ও ভালোভাবে শেখা যায়। পাঠশালা, ক্রিয়েটিভ আইটি, রাজধানীর মোহাম্মদপুরে মিডিয়া ভিশন ইনস্টিটিউটসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা ভালোভাবে এ ধরনের কোর্স করিয়ে থাকে। কেউ চাইলে কোনো দক্ষ ভিডিও এডিটরের কাছে ব্যক্তিগতভাবেও শিখতে পারেন।
কাজের ক্ষেত্র
ভিডিও এডিটিংয়ে কাজের বেশ ক্ষেত্র বিস্তৃত। নাটক-সিনেমা-ওটিটি কনটেন্ট—সব ক্ষেত্রে দক্ষ ভিডিও এডিটর প্রয়োজন।
তবে এ ক্ষেত্রে কাজ করতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ভালো এডিটর হতে হলে লম্বা সময় নিয়ে কাজ করে যেতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে যাঁরা এ কাজ করেন, তাঁরা দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত থেকে দক্ষ হয়ে ওঠেন।
টেলিভিশন, অনলাইন মিডিয়ায় চাকরির ক্ষেত্রও বেশ বড়। পাশাপাশি এখন প্রিন্ট মিডিয়ায়ও অনলাইন ভার্সন রয়েছে। উল্লেখযোগ্য সব প্রতিষ্ঠানই ফুলটাইম ভিডিও এডিটর নিয়োগ দিয়ে থাকে।
সে অনুযায়ী যোগাযোগ করে সহজেই নিজেকে এই পেশায় জড়ানো যায়। বর্তমানে প্রমোশনের জন্য সব প্রতিষ্ঠানই ভিডিও নির্মাণের দিকে নজর দেয়। তাই প্রাসঙ্গিকভাবে ভিডিও এডিটিং সামনে চলে আসে।
অনলাইন ভিডিও কনটেন্ট বা ওভিসির বাজার এখন বেশ বড়। অনেকে এই ক্ষেত্রে কাজ করছেন। বিভিন্ন অফিসে ডিজিটাল মার্কেটিং বিভাগে ভিডিও এডিটর নিয়োগ দেওয়া হয়। এই পেশায় বেতনও আকর্ষণীয়।
ফ্রিল্যান্সিং
আলাদাভাবে ফ্রিল্যান্সিংয়ের কথা বলতেই হয়। মার্কেটপ্লেসে এই কাজের বেশ চাহিদা রয়েছে। ভিডিও এডিটরদের অনেকে যেমন ক্লায়েন্টের বিভিন্ন কাজ করে দেন, একইভাবে অনেকে বিভিন্ন বিষয়ে ভিডিও নির্মাণ করে সেসব বিক্রিও করেন। এ ক্ষেত্রে স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে হলে মার্কেটপ্লেসে যোগাযোগের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
ভিডিও এডিটিংয়ে কাজের ক্ষেত্র দিন দিন আরও বড় হবে। এখন থেকেই কেউ যদি কাজ শিখে দক্ষ হয়ে ওঠেন, তাহলে আজ থেকে ৫ বা ১০ বছর পরে এ পেশায় নিজেকে সুপ্রতিষ্ঠিত হিসেবে দেখতে পাওয়াটা অসম্ভব কিছু নয়।
ছবি: মঞ্জু আলম ও সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে