শুধু টেসলা নয়, প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন বৈদ্যুতিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে। ফলে এ বছর বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের গাড়ি তৈরির একটা দারুণ প্রতিযোগিতা দেখা যাবে। লিখেছেন টি এইচ মাহির

হুন্দাই আনছে নতুন মডেল
গাড়ির জগতে আরেকটি পরিচিত প্রতিষ্ঠান হুন্দাই। আগের বৈদ্যুতিক গাড়ি কিয়া ইভি৯-এর সাফল্যের পর এবার আরও আধুনিক মডেলের গাড়ি বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হুন্দাই আইওনিক৯ নামের একটি গাড়ি এ বছর বাজারে আসবে। ২১৫ হর্স পাওয়ার একক মোটর বেজ মডেলের পাশাপাশি অল হুইল ড্রাইভ সংস্করণ রয়েছে এই মডেলে। ২৪ মিনিটে এটি চার্জ হবে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। গাড়িটির ভেতরে প্রথম দুটি সারিতে রিলাক্সেশন সিট রয়েছে। এর তৃতীয় সারিটি বৃত্তাকারভাবে ঘুরতে সক্ষম। এতে আছে বড় টাচ স্ক্রিন ডিসপ্লে, ফোন চার্জিং সুবিধাসহ ৬২০ লিটার লাগেজ বহন করার ক্ষমতা।

বিএমডব্লিউর নতুন মডেল
বিএমডব্লিউর সুপরিচিত ভিশন নিউ ক্লাস এক্স কনসেপ্ট গাড়ির উৎপাদন শুরু হবে এ বছর। বিএমডব্লিউ আই এক্স থ্রি নামের মডেলটি স্বতন্ত্র হেডলাইট এবং গ্রিলের ডিজাইন নিয়ে মাঝারি আকারের গাড়ি হতে পারে। ব্যাটারির ক্ষেত্রে ষষ্ঠ প্রজন্মের ব্যাটারি এতে ব্যবহার করা হবে। গাড়িটি প্রায় ৫০০ মাইল পর্যন্ত যেতে পারবে এক চার্জে। হাঙ্গেরিতে উৎপাদিত হবে এ গাড়ি এবং এই বছরের মাঝামাঝিতে বাজারে আসতে পারে।

বিওয়াইডির গাড়ি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডি আনছে নতুন দুই মডেলের গাড়ি। বিওয়াইডি ট্যাংগ এল এবং হ্যান এল নামের দুটি মডেল এ বছর বাজারে আসছে। গাড়িগুলোতে উন্নত ড্রাইভিং বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যাচ্ছে। গাড়ি দুটির ছবি ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি। ট্যাংগ এবং হ্যান মডেলের গাড়িগুলো হবে উচ্চমূল্যের।

ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একটি কারখানা খোলার প্রস্তুতি সেরে ফেলেছে, যেখানে বছরে ২০ হাজারের মতো গাড়ি তৈরি হবে। চলতি বছরের শেষের দিকে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আসতে পারে। সেটির দাম ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে বেশ কিছু প্রোটোটাইপ ছবি প্রকাশ করেছে।

শাওমির নতুন গাড়ি
চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি গত বছর তাদের ইলেকট্রিক কার বাজারে এনে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতা চলতি বছরও বজায় রাখবে প্রতিষ্ঠানটি।
শাওমি গত বছর এসইউ ৭ বাজারে আনে। গাড়িটি ২৪ ঘণ্টায় ৯০ হাজার অর্ডার পায়। গ্রাহকদের সাড়া পাওয়ায় নতুন বছরে আরও একটি বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছরের গ্রীষ্মে বাজারে আসতে পারে শাওমির নতুন গাড়ি ওয়াইইউ ৭। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, এ বছরের জুন বা জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে গাড়িটি। এর ডিজাইন আগের মডেলের বৈদ্যুতিক গাড়ির মতোই রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন মডেলে অন হুইল ড্রাইভ থাকবে এবং গাড়িটি ঘণ্টায় ১৫৭ মাইল চলতে পারবে। ১৯ মিনিটে এর ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। এক চার্জে ৪০০ থেকে ৪৩৫ মাইল পর্যন্ত চলবে গাড়িটি। ওয়াইইউ ৭ মডেলের এ গাড়ির দাম হবে ৩৪ থেকে ৪৮ হাজার ডলার।

টেসলার সাশ্রয়ী মূল্যের গাড়ি
২০২৫ সালে টেসলা সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে পারে। টেসলার মডেল কিউ নামের ছোট একটি সাইবার ক্যাব ৩৭ হাজার ৫০০ ডলারে পাওয়া যেতে পারে। এ বছরের শুরুর দিকে এটি বাজারে আসার কথা। গাড়িটিতে দুটি ব্যাটারি থাকতে পারে। মডেল কিউতে ফিজিক্যাল সুইচ গিয়ার ছাড়া একটি স্ট্রাইপ ব্যাক ইন্টেরিয়র থাকবে। এতে একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যা নেভিগেশন সিস্টেম, জলবায়ু নিয়ন্ত্রণ, গাড়ির বিভিন্ন সেটিংসসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে।

বিশ্বজুড়ে অনলাইন প্রতারণাকারীদের দ্বিতীয় প্রধান টার্গেটে পরিণত হয়েছে ভারত। মেটা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতারণা চক্রগুলোর লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত ‘সেমি-অ্যানুয়াল অ্যাডভারসারিয়াল থ্রেট রিপোর্ট’-এ বিষয়টি তুলে ধরেছে মার্ক...
২১ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবসায়িক কৌশলে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। একযোগে অনেক প্রজেক্টে কাজ করার নীতি থেকে সরে এসে কোম্পানিটি এখন কোডিং ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রাজত্ব। এ অবস্থায় উদ্বেগ বেড়ে গিয়েছে ভারতের প্রযুক্তি খাতের। ৩০০ বিলিয়ন ডলারের ব্যাক-অফিস বা আউটসোর্সিং শিল্পকে ধ্বংস করে দিতে পারে এআই—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ভারতের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নজিরবিহীন ধস নেমেছে।
২ দিন আগে
রাজশাহীর একটি হাসপাতালে গত বছর অদ্ভুত এক মুহূর্ত এসেছিল। রোগীর এক্স-রে রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসক যা ধরতে পারেননি, একটি সফটওয়্যার সেটা ধরে ফেলল চোখের পলকে। চিকিৎসক অবাক হলেন না। শুধু বললেন, ‘এটাই এখন সময়ের দাবি।’
২ দিন আগে