হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।
খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়।
ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে।
আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে।
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে।
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে।
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে।
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে।
নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়।
তথ্যসূত্র: বিজিআর

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
১ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
১ দিন আগে