
গুগল তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেল ‘জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং’ উন্মোচন করেছে। মডেলটির বিশেষত্ব হলো—এটি ব্যবহারকারীর ইনপুটকে কয়েকটি ধাপে বিভক্ত করে এবং যুক্তির মাধ্যমে আরও সঠিক উত্তর দিতে পারে।
এটি শুধু প্রতিক্রিয়া নয়, বরং তার চিন্তার প্রক্রিয়াও দেখাতে পারে মডেলটি। এর ফলে মডেলটি উত্তরের কারণে বুঝতে পারবে ব্যবহারকারীরা।
গত সপ্তাহে রিজনিং মডেল সিরিজে ও৩ এবং ও৩–মিনি মডেল উন্মোচনের করেছে ওপেনএআই। এরই পরিপ্রেক্ষিতে গুগল নতুন মডেলটি নিয়ে এল। মডেলটি উন্মোচনের ক্ষেত্রে গুগল কিছুটা পিছিয়ে থাকলেও তারা দাবি করছে যে, বর্তমানে এটি বিশ্বের সেরা মডেল।
বর্তমানে ডেস্কটপ এবং মোবাইল অ্যাপে মডেল ‘ড্রপডাউন’ অপশনে জেমিনি ২.০ ফ্ল্যাশ থিংকিং মডেলটি পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে মডেলটি প্রাথমিকভাবে উন্মোচন করা হয়েছিল। তবে এখন এটি আরও উন্নত হয়েছে। ওপেনএআই এর ও১ এবং ডিপসিকের আর ১ মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তৈরি হয়েছে।
এ ছাড়া, গুগল আরও একটি সংস্করণ ‘২.০ ফ্ল্যাশ থিংকিং এক্সপেরিমেন্টাল উইথ অ্যাপস’ উন্মোচন করেছে, যা ইউটিউব, গুগল সার্চ, এবং গুগল ম্যাপস-এর মতো সেবাগুলোর সঙ্গে সমন্বয় করবে।
এই ইন্টিগ্রেশনগুলোর লক্ষ্য হলো—জেমিনি মডেলটিকে এআই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করা।
এই আপডেটগুলোর মাধ্যমে জেমিনি তার রিজনিং ক্ষমতা এবং কার্যক্ষমতা উন্নত করেছে, যা ব্যবহারকারীদের আরও কার্যকরী সহায়তা প্রদান করবে। তবে, এর কাজ করার পদ্ধতি কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। কারণ এই জটিল কাজগুলোকে ছোট ছোট ধাপে বিভক্ত করে। ফলে, এটি আরও নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য দেয়।
জেমিনি ২.০ প্রো এক্সপেরিমেন্টাল মডেলটি কোডিং এবং জটিল প্রম্পট পরিচালনায় বিশেষ দক্ষতা অর্জন করেছে। পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় এর অনেক উন্নত রিজনিং বা যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা রয়েছে। মডেলটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—গুগল সার্চের ইন্টিগ্রেশন এবং ব্যবহারকারীর পক্ষ থেকে বিভিন্ন কোড কার্যকর করা।
এ ছাড়া, জেমিনি ২.০ প্রো-তে রয়েছে ২ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো, যার মাধ্যমে এটি এক সেশনে প্রায় মডেলটি ১৫ লক্ষ শব্দ প্রক্রিয়াধীন করতে পাবে।
জেমিনি ২.০ ফ্ল্যাশ এর প্রতি মিলিয়ন টোকেনের জন্য ব্যবহারকারীদের ১০ সেন্ট খরচ করতে হবে। আর জেমিনি ২.০ ফ্ল্যাশ-লাইট এর প্রতি মিলিয়ন টোকেনের জন্য দশমিক ৭৫ সেন্ট।
এদিকে গুগলের নতুন জেমিনি ২.০ প্রো মডেলের অত্যন্ত উন্নত কার্যক্ষমতা রয়েছে। বর্তমানে, এটি শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবে

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
২ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৩ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৪ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ দিন আগে