মেটাভার্সের হার্ডওয়্যারে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকমের কাস্টম চিপ ব্যবহার করবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আর তাই ব্রডকমের পরবর্তী শতকোটি ডলারের গ্রাহক হতে যাচ্ছে মেটা। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্লেষকেরা বলছেন, এএসআইসি (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট) চিপগুলো এ বছর ব্রডকমকে ২০০ থেকে ২৫০ কোটি ডলার রাজস্ব সংগ্রহে সহায়তা করবে। মেটা, গুগলের অ্যালফাবেট ও মাইক্রোসফটের সঙ্গে করা অংশীদারত্বের চুক্তিই এ ক্ষেত্রে সাহায্য করবে।
বিশ্লেষক হারলান সুর বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অর্জন প্রাথমিকভাবে ৫ ন্যানোমিটার ও ৩ ন্যানোমিটারের চিপের ক্ষেত্রে হবে। এগুলো মেটার মেটাভার্স হার্ডওয়্যার আর্কিটেকচারকে প্রয়োজনীয় শক্তি দিতে ব্যবহৃত হবে।’
মেটাভার্স হচ্ছে এমন এক ভার্চুয়াল বিশ্ব, যেখানে ভার্চুয়ালি লোকেরা একে অপরের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় কাজ এবং খেলাধুলা করতে পারবে। আর এ জন্য মেটাভার্সে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে মেটা।
ব্রডকম ও গুগল ২০১৬ সাল থেকে মেশিন লার্নিং কাজের জন্য ব্যবহৃত গুগলের কাস্টম চিপটি নিয়ে কাজ করছে। অনুমান করা হচ্ছে, এটি ২০২২ সালে ১৩০ কোটি ডলার রাজস্ব আয় করতে পারে।
মেটাভার্সের জন্য হার্ডওয়্যার পণ্যের একটি পরিসর তৈরি করছে মেটা। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ইত্যাদি। এমনকি প্রথম ফিজিক্যাল রিটেইল স্টোরও খোলা হয়েছে। এই স্টোরে ক্রেতারা স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ব্যবহার করে দেখতে পারছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে