আবারও বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেটের ফোরজি পরিষেবা। টেলিযোগাযোগ সূত্রের তথ্য অনুযায়ী, সরকারের পক্ষ থেকে সবগুলো মোবাইল অপারেটরকে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সচল আছে। তবে সেটাও বন্ধের নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। মিটিংয়ে আছি।’
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এখন পর্যন্ত আমরা ব্রডব্যান্ড বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।’
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনকে ঘিরে রাজধানীর শাহবাগ, মিরপুর-১০ সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুন্সীগঞ্জে দুজন ও মাগুরায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে সহিংসতা এড়াতে এবং গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।
বন্ধ হওয়ার ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে